ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী Logo সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, আর তা নিয়ন্ত্রণ করছে বিএনপি: নাহিদ ইসলাম Logo ঢাকা থেকে দাম্মাম ফ্লাইট স্থগিত: ১৭ অক্টোবর পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা Logo আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo যে কোম্পানিতে চাকরি, সেই কোম্পানিরই সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের Logo প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী Logo চুয়েটে ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি Logo ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই Logo স্বস্তি দিতে গিয়েই অস্বস্তিতে সৌদি আরব?

এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী

উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক তদারকি সংস্থা গঠনের আহ্বান জানিয়েছেন প্রায় ৪০০ বিজ্ঞানী ও গবেষক। তাদের মধ্যে রয়েছেন এআই গবেষণার অগ্রগণ্য ব্যক্তিত্ব জিওফ্রে হিন্টন ও ইয়োশুয়া বেঙ্গিও।

সাইবার হামলায় সক্ষম উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা মানদণ্ড নির্ধারণ এবং নিরাপত্তাসংক্রান্ত গুরুতর ঘটনার তথ্য সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত এক খোলা চিঠিতে বিজ্ঞানীরা বলেন, উন্নত এআই ব্যবস্থার ঝুঁকি মোকাবিলায় শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর স্বেচ্ছায় নেওয়া নিরাপত্তা উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে প্রয়োজন আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত তদারকি ও কার্যকর নিরাপত্তাব্যবস্থা।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত সংস্থাটি এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পখাতজুড়ে অভিন্ন মানদণ্ড নির্ধারণ করবে।

পাশাপাশি এআই-সংশ্লিষ্ট গুরুতর নিরাপত্তা ঘটনার একটি নিবন্ধনব্যবস্থা গড়ে তুলবে। বিজ্ঞানীদের মতে, ভবিষ্যতে এসব ঘটনার তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করা উচিত।

খোলা চিঠিতে আরও বলা হয়েছে, উন্নত এআই মডেলগুলোকে প্রাথমিক পর্যায়ে বাইরের নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন রেখে পরীক্ষা করা উচিত। একই সঙ্গে এসব ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে স্বাধীন তদারকি থাকতে হবে।

স্বেচ্ছামূলক উদ্যোগে আস্থা কমছে

বিজ্ঞানীদের এই আহ্বান এমন এক সময়ে এল, যখন উন্নত এআইয়ের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা বাড়ছে। এর প্রায় এক মাস আগে অ্যানথ্রপিক, ওপেনএআই, গুগল, মেটা, এক্সএআই ও এনভিডিয়াসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান হোয়াইট হাউসের সঙ্গে একটি সমঝোতায় সই করে। এতে এআই নিরাপত্তায় স্বেচ্ছামূলক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কার্যকর করার জন্য কোনো আনুষ্ঠানিক প্রয়োগব্যবস্থা রাখা হয়নি।

চিঠিতে স্বাক্ষরকারী ৩৪টি দেশের বিজ্ঞানীরা বলেছেন, সরকারগুলো আনুষ্ঠানিক তদারকি কাঠামো তৈরির উদ্যোগ নেওয়ার পাশাপাশি উন্নত এআই তৈরি ও পরীক্ষার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে কঠোর নিরাপত্তা মানদণ্ড গ্রহণ করতে হবে।

তাঁদের এই উদ্বেগের পেছনে রয়েছে এআই নিরাপত্তা পরীক্ষার দুর্বলতা নিয়ে সাম্প্রতিক কয়েকটি ঘটনা।

গবেষকদের ভাষ্য অনুযায়ী, কিছু ক্ষেত্রে এআই মডেলগুলো পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী না থাকা পরীক্ষামূলক পরিবেশের সীমাবদ্ধতা অতিক্রম করে বাইরের ব্যবস্থার নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করেছে।

এআই তদারকি নিয়ে মতভেদ

উন্নত এআইয়ের ঝুঁকি মোকাবিলায় কী ধরনের নিয়ন্ত্রণ প্রয়োজন, তা নিয়ে নীতিনির্ধারকদের মধ্যেও আলোচনা চলছে। ইউরোপীয় ইউনিয়নের প্রযুক্তিবিষয়ক প্রধান হেনা ভিরকুনেন সম্প্রতি রয়টার্সকে বলেছেন, অনিয়ন্ত্রিত আচরণ করতে পারে এমন এআই ব্যবস্থার ঝুঁকি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের এআই আইন যথেষ্ট।

এদিকে রোববার ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের এআই গবেষণাগারগুলোর জন্য ব্রিটেনের এআই সিকিউরিটি ইনস্টিটিউটকে মডেল পরীক্ষার আগাম সুযোগ দেওয়ার ওপর থাকা বাধা তুলে নেয়।

জিওফ্রে হিন্টন ও ইয়োশুয়া বেঙ্গিও ২০১৮ সালে মেটার ইয়ান লেকুনের সঙ্গে কম্পিউটার বিজ্ঞানের মর্যাদাপূর্ণ টুরিং পুরস্কার পান। তবে এবারের খোলা চিঠিতে স্বাক্ষর করেননি লেকুন। তাঁর মতে, সাম্প্রতিক নিরাপত্তা ঘটনাগুলো মূলত প্রকৌশলগত ত্রুটির প্রতিফলন; এগুলোকে এআইয়ের অস্তিত্বগত ঝুঁকির প্রমাণ হিসেবে দেখা ঠিক নয়।

উন্নত এআইয়ের সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা, জবাবদিহি ও আন্তর্জাতিক সমন্বয়ের প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিজ্ঞানীদের প্রস্তাব বাস্তবায়িত হলে এআই ব্যবস্থার নিরাপত্তা পরীক্ষা, ঝুঁকি পর্যবেক্ষণ এবং গুরুতর ঘটনার তথ্য প্রকাশে আন্তর্জাতিক সহযোগিতার নতুন কাঠামো তৈরি হতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৮:০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬