ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী Logo সৌদি আরবে হামলায় নিহত নাসরুল্লাহর মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি Logo সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস Logo মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার Logo সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব নেবে দুদক Logo বিদেশি বিনিয়োগ টানতে বেসরকারি পুঁজিতে জোর বিশ্বব্যাংকের Logo ইসরায়েলে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ২০ Logo ফটিকছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও অসচ্ছলদের আর্থিক সহায়তা Logo দেশের সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo চাকরি পেতে এআই জানা জরুরি, নিয়োগে বড় পরিবর্তন আনছে টিসিএস

‘সপ্তাহে ৭ দিন কাজ করেও স্বাধীনতা ছিল না’

তরুণ বয়সে নিজের সঙ্গে হওয়া আচরণ এবং কড়া নিয়ন্ত্রণের মধ্যে সপ্তাহের সাত দিনই কাজ করানো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের অতীত জীবনের মানসিক যন্ত্রণা ও আইনি অভিভাবকত্বের কড়াকড়ি নিয়ে তিনি কথা বলেন।

পোস্টে ৪৪ বছর বয়সী এই তারকা জানান, ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ ১৩ বছর আইনি তত্ত্বাবধানে (কনজারভেটরশিপ) থাকার সময় তার জীবন কিভাবে নিয়ন্ত্রিত হতো।

তিনি লিখেন, টানা ১৫ বছর ধরে তাকে সপ্তাহে সাত দিনই কাজ করতে বাধ্য করা হয়েছে। কিন্তু এত খাটাখাটনির পরও একটা বন্ধুকে দেখতে অন্য কোথাও যাওয়ার মতো সামান্য স্বাধীনতাও তার ছিল না। অতীতে তার সাথে হওয়া এই তিক্ত আচরণ তাকে এখনো ক্ষুব্ধ করে।

কঠিন সেই নিয়মকানুন থেকে মুক্ত হওয়ার পর গত ছয় বছরে নিজের মতো করে একা একা ভ্রমণ করা শুরু করেছেন বলে জানান ‘টক্সিক’ খ্যাত এই গায়িকা। পোস্টে তিনি নিজের স্বাধীন জীবন, আধ্যাত্মিক ভাবনা ও মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর কথা তুলে ধরেন।

অন্যদিকে, গত সপ্তাহে নিজের ২০০১ সালের অ্যালবাম ‘ব্রিটনি’-এর ২৫তম বার্ষিকী উপলক্ষে ‘শি’ল নেভার বি মি’ নামে একটি অপ্রকাশিত গান ভক্তদের উদ্দেশ্যে প্রকাশ করেছেন এই গায়িকা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

‘সপ্তাহে ৭ দিন কাজ করেও স্বাধীনতা ছিল না’

আপডেট সময় ০১:৩৮:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬