ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী Logo সৌদি আরবে হামলায় নিহত নাসরুল্লাহর মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি Logo সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস Logo মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার Logo সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব নেবে দুদক Logo বিদেশি বিনিয়োগ টানতে বেসরকারি পুঁজিতে জোর বিশ্বব্যাংকের Logo ইসরায়েলে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ২০ Logo ফটিকছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও অসচ্ছলদের আর্থিক সহায়তা Logo দেশের সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo চাকরি পেতে এআই জানা জরুরি, নিয়োগে বড় পরিবর্তন আনছে টিসিএস

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব নেবে দুদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১২ অক্টোবর) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

সংস্থাটি জানায়, দুদকের প্রাথমিক অনুসন্ধানে নুরুল ইসলাম নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ এক কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের নামে পাওয়া গেছে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদের তথ্য। তাদের নামে-বেনামে অর্জিত প্রকৃত সম্পদের পরিমাণ, সম্পদ অর্জনের পদ্ধতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রকৃত পরিমাণ উদঘাটনের জন্য অনুসন্ধান দল দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য শামিম শাহ নেওয়াজ ও অন্যদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ বিধি অনুযায়ী অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

প্রায় ৭৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ২০ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন ও তার স্ত্রী নাজিয়া হাসান ডালিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদক থেকে জানা যায়, স্বামীর সহযোগিতায় নাজিয়া হাসান ডালিয়া ৭৬ লাখ ৬৩ হাজার ৪৩৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে নাজিয়া হাসান ডালিয়া ও তার স্বামী মো. শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং দণ্ডবিধি অনুযায়ী মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব নেবে দুদক

আপডেট সময় ০৮:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬