ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী Logo সৌদি আরবে হামলায় নিহত নাসরুল্লাহর মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি Logo সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস Logo মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার Logo সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব নেবে দুদক Logo বিদেশি বিনিয়োগ টানতে বেসরকারি পুঁজিতে জোর বিশ্বব্যাংকের Logo ইসরায়েলে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ২০ Logo ফটিকছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও অসচ্ছলদের আর্থিক সহায়তা Logo দেশের সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo চাকরি পেতে এআই জানা জরুরি, নিয়োগে বড় পরিবর্তন আনছে টিসিএস

আটক হয়েছিলেন আমির খানের ভাতিজি, ভিডিওতে দেখালেন শরীরে আঘাতের চিহ্ন

মুম্বাইয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে আটক হয়েছিলেন বলিউড অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও অভিনেত্রী জেন মেরি খান। এবার নিজের হাত, আঙুল ও পায়ে আঘাতের চিহ্ন দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেছেন আমির খানের ভাতিজি জেন।

সেই সঙ্গে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করা নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।

রবিবার (১১ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি রিল প্রকাশ করেন জেন। ভিডিওতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখানোর পর তিনি বলেন, ‘প্রথমত, এত ভয় দেখিও না যে, আর ভয় অবশিষ্টই না থাকে।’ ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘সবার সামনে প্রকাশ করে দিল সে।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের ক্রান্তি ময়দানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আটক হন জেন, অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা লেখা ওয়াশিংটন। ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচির সমর্থনে সেখানে জমায়েতের পরিকল্পনা ছিল তাদের। কয়েক ঘণ্টা পর অবশ্য তাদের ছেড়ে দেয় পুলিশ।

আটক হওয়ার পর পুলিশের ভ্যানের ভেতর থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করেছিলেন জেন।

ইমরান ও লেখার সঙ্গে তোলা একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ!’ ছবিতে ইমরানকে হাসিমুখে বিজয়সূচক চিহ্ন দেখাতে দেখা যায়।

এদিকে আটকের পর তাদের কী পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, তা জানিয়ে ভিডিও প্রকাশ করেন লেখাও। একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘পুলিশ আমাদের বাড়ি ফিরতে দিচ্ছে না। আমরা রাস্তায় এ দিক-ও দিক ঘুরছি। বাড়ি ফেরার জন্য কোনও গাড়ি বা অন্য যানবাহনও ধরতে দিচ্ছে না ওরা।

পরে অবশ্য আরেকটি ভিডিওতে অনুরাগীদের আশ্বস্ত করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি শুধু বলতে চাই, আমরা সবাই নিরাপদে আছি, ভাল আছি এবং বাড়ির পথে রয়েছি।’

পুলিশের ভ্যানের ভেতর থেকে একটি মজার ভিডিওও প্রকাশ করেন জেন। সেখানে ইমরানকে তিনি প্রশ্ন করেন, এর আগে কখনো জেলে গিয়েছেন কি না। পরিস্থিতির কথা মাথায় রেখে এমনটা ঘটার সম্ভাবনা রয়েছে বলে হাসতে হাসতে জবাব দেন অভিনেতা।

মুম্বাই পুলিশের দাবি, ক্রান্তি ময়দানে বিক্ষোভের ঘটনায় চার শতাধিক মানুষকে আটক করা হয়েছিল। পুলিশের ভাষ্য, কর্মসূচিটির জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। বম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বিক্ষোভের অনুমতি শুধু আজাদ ময়দানেই দেওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

তবে সিজেপির কর্মীদের দাবি, বিক্ষোভের অনুমতি চেয়ে ইমেইলের মাধ্যমে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন তারা। কিন্তু পুলিশের কাছ থেকে কোনো উত্তর পাননি।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি। দলটির এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভে অংশ নেন ইমরান, লেখা ও জেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

আটক হয়েছিলেন আমির খানের ভাতিজি, ভিডিওতে দেখালেন শরীরে আঘাতের চিহ্ন

আপডেট সময় ০১:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬