ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে Logo রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ ফের রিমান্ডে Logo চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত Logo গঙ্গা ও তিস্তা নদীর পানিচুক্তির জন্য কাজ করছে সরকার Logo রাজধানীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা Logo ইস্তাম্বুলে রাজকীয় অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী, নেওয়া হলো ভিভিআইপি প্রটোকলে Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন Logo তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি Logo ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ, বাসায় নোটিশ Logo ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন

গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল ইসরায়েলও

ইউরোপের দেশ গ্রিসে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.০। দেশটির ক্রিট দ্বীপের উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে।

এদিকে গ্রিসের এই ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয়েছে ইসরায়েলেও। বৃহস্পতিবার (২২ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

রয়টার্স বলছে, গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে বৃহস্পতিবার শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০ এবং এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৭ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

ভূমিকম্পের পর প্রাথমিকভাবে জিএফজেড এর দেওয়া রিপোর্টে একে ৬.৫ মাত্রার বলা হলেও, পরে তা সংশোধন করে ৬.০ করা হয়।

এদিকে গ্রিসে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন ছড়িয়ে পড়ে দূর-দূরান্তে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, এই ভূমিকম্পের কম্পন ইসরায়েলের মধ্যাঞ্চলেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস।

তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ভৌগলিকভাবে গ্রিস ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত, বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চল এবং আশপাশের দ্বীপগুলোতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প হয়।

এর আগে ২০২১ সালে ক্রিট দ্বীপেই এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এদিকে সর্বশেষ এই ভূমিকম্পের ঘটনায় এখনও কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে

গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল ইসরায়েলও

আপডেট সময় ১২:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫