ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

সনাতনীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে আমাদের ঘরে এসেছে : গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাছ থেকে মুখ ফিরিয়ে আমাদের ঘরে এসেছে, আমরা তাদের নিরাশ করব না।

শুক্রবার (৯ অক্টোবর) সাভারের পঞ্চবটী আশ্রমে শহীদ মজনু ফাউন্ডেশনের আয়োজনে ৪৬টি পূজা মণ্ডপের পূজারিদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সনাতনীরা এ দেশ থেকে চলে গেলেও স্বৈরাচারী আওয়ামী লীগের লাভ, কারণ তখন তারা তাদের সম্পত্তি দখল করে আর দেশে থাকলে তাদের ভোট লাভ করে। কিন্তু বর্তমান সরকার কাজের মাধ্যমে সনাতন ধর্মবলাম্বীদের মন জয় করবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারই প্রথম হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা পালন উপলক্ষে নগদ ৫ কোটি টাকা অর্থসহায়তা দিয়েছেন। প্রতি মণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এছাড়াও হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমেও সহায়তা দেওয়া হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবর্বোচ্চ এ ধর্মীয় উৎসবে কিছু হবে না ভেবে বসে থাকলে চলবে না, নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ ঘটাতে না পারে।

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, জাকসুর সাবেক ভিপি আশরাফ খান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

সনাতনীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে আমাদের ঘরে এসেছে : গয়েশ্বর চন্দ্র রায়

আপডেট সময় ০৯:৫৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬