ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিমানবন্দরে ‘ডিআইজি’ পরিচয় দিয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, অতিরিক্ত ডিআইজি বরখাস্ত Logo শুভ মহালয়া আগামীকাল Logo আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন Logo ‘স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার’ Logo প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট Logo বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ Logo হরমুজ নিয়ে আক্ষেপ, চুক্তির কার্যকারিতা নিয়ে এরদোয়ানের শঙ্কা Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ Logo আম্বানি-ইলন মাস্কের দ্বন্দ্বের নেপথ্যে কী

‘স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার’

স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান এবং বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, সরকার স্থাপত্য শিক্ষা ও স্থপতিদের পেশাকে উচ্চ মর্যাদায় মূল্যায়ন করে। দেশের তরুণ স্থপতিরা যেন মেধার স্বাক্ষর রেখে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব নীতিগত ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হবে।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) আয়োজিত ‘বাংলাদেশ আর্চ সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর যেসব নীতি ও উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে, তার মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশের সামগ্রিক স্থাপত্য ও অবকাঠামোগত দৃশ্যপটে বড় রূপান্তর আসবে।

তিনি এই রূপান্তরের অংশ হিসেবে রূপকল্প বাস্তবায়নে এবং বিশ্বমানের আইকনিক স্থাপনা গড়ে তুলতে দেশের স্থপতিদের এগিয়ে আসার আহ্বান জানান।

তরুণ স্থপতিদের ভবিষ্যৎ প্রসঙ্গে মুখপাত্র জানান, দেশে প্রতি বছর প্রায় এক হাজার নতুন স্থপতি স্নাতক ডিগ্রি অর্জন করছেন। তাদের দেশীয় বাজারে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদেশে উচ্চতর মাস্টার্স ও পিএইচডি অর্জনের পথ সহজ করতে সরকার উদ্যোগ নিচ্ছে।

এসময় তিনি দেশে বসেই আন্তর্জাতিক পর্যায়ের স্থাপত্য নকশা করার সুযোগ তৈরি করতে বাংলাদেশি ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি নিশ্চিতের তাগিদ দেন।

এ লক্ষ্যে ক্যানবেরা অ্যাকর্ড-এর সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে আইএবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে (বিএসি) যৌথভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

স্থাপত্য শিক্ষার মানোন্নয়নে সরকারি সহায়তার কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, পাঠ্যক্রম আধুনিকায়ন, স্টুডিও ও ল্যাব সুবিধা বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাত অনুকূলে আনতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অতিরিক্ত শিক্ষক নিয়োগ ও অতিরিক্ত বাজেট বরাদ্দে সরকার প্রস্তুত রয়েছে।

আইএবি’র সভাপতি স্থপতি প্রফেসর ড. শরীফ শামস ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান, দক্ষিণ আফ্রিকার স্থপতি কেভিন বিংহ্যাম, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক এম মাহবুবুর রহমান, ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ফুয়াদ হাসান মল্লিক, স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ এবং স্থপতি প্রফেসর ড. সাইফুল ইসলাম।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

বিমানবন্দরে ‘ডিআইজি’ পরিচয় দিয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

‘স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার’

আপডেট সময় ১১:২২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬