ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালুরঘাটে ট্রেনের ধাক্কায় নিহত ১ Logo বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক এএসআই সাময়িক বরখাস্ত Logo বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হলো ‘মঞ্চ ২৪’-এর ফাহিম ফারুকীকে Logo নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের Logo ইঁদুর মারতে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল কৃষকের Logo ম্যারাডোনার চিকিৎসকদের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড দাবি রাষ্ট্রপক্ষের Logo মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর করে মালামাল লুটের অভিযোগ Logo নাইট ক্লাবে দুই ফুটবলার, জামাল ভূঁইয়া বললেন— ‘ওরা অপেশাদার কাজ করেছে’ Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৩ নেতার ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ Logo সারা দেশে তাপমাত্রা কমার আভাস

সারা দেশে তাপমাত্রা কমার আভাস

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মোটমুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে বিদায় নিতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কালুরঘাটে ট্রেনের ধাক্কায় নিহত ১

সারা দেশে তাপমাত্রা কমার আভাস

আপডেট সময় ০৩:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬