ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মা-ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী Logo দেশের সব খামারিকে ‘কৃষক কার্ডের’ আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে Logo নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির Logo অস্ট্রেলিয়ায় পড়তে এসে দুই মাসের মধ্যেই প্রাণ গেল তাসনিমের Logo কেরানীগঞ্জে পোশাক মার্কেটে আগুন Logo বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ Logo পররাষ্ট্র দপ্তর পরামর্শ নিয়ে বাংলাদেশ-লিথুয়ানিয়ার সমঝোতা স্মারক সই Logo প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ভেজাল শিশুখাদ্য তৈরি, কারখানা মালিকের ২ বছরের কারাদণ্ড Logo আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

মা-ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী

ইলিশের নির্বিঘ্ন প্রজনন সুনিশ্চিত করতে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে শুরু হয়েছে ২২ দিনব্যাপী ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’। সরকারঘোষিত এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র, উপকূলীয় এলাকা এবং দেশের অভ্যন্তরীণ প্রধান প্রজনন নদ-নদীতে সমন্বিত টহল ও তদারকি জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সব ধরনের মৎস্য নৌযান কর্তৃক মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে।

নৌবাহিনী সূত্র জানায়, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নৌবাহিনীর জাহাজ ও বিশেষ কন্টিনজেন্ট দেশের অন্তত ৯টি জেলা ও প্রজনন এলাকায় মাঠে নেমেছে। সমুদ্রসীমায় দেশি-বিদেশি ট্রলারের অবৈধ অনুপ্রবেশ এবং বেআইনি মৎস্য শিকার ঠেকাতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং বিশেষায়িত ‘মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট’ সার্বক্ষণিক আকাশ ও জলপথে নজরদারি চালানো হচ্ছে।

স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য পরিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে বাংলাদেশ নৌবাহিনী ফ্লিটের বিভিন্ন জাহাজ, স্পিডবোট ও কন্টিনজেন্ট কাজ করছে।

অভিযান চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণে লিপ্ত অসাধু ব্যক্তি ও অননুমোদিত যান্ত্রিক ট্রলারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জেলে ও উপকূলীয় বাসিন্দাদের সচেতন করতে প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে।

দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নৌবাহিনীর এই বিশেষ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৮:০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬