ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পেট্রোল লিটারে ১.৮২ রুপি বাড়ালো পাকিস্তান, কমালো ডিজেলের দাম

জ্বালনি তেলের নতুন দর নির্ধারণ করেছে পাকিস্তান সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটারপ্রতি পেট্রোলের দাম ১.৮২ রুপি বৃদ্ধি করা হয়েছে এবং হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম লিটারপ্রতি ০.৯১ রুপি কমানো হয়েছে। বুধবার (৭ অক্টোবর) জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে নতুন এই মূল্য তালিকা কার্যকর হচ্ছে।

মূল্য সংশোধনের পর প্রতি লিটার পেট্রোলের খুচরা বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ৩৯৬.৬৫ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম নির্ধারিত হয়েছে ৩৯৪.৯৪ রুপি। এর পাশাপাশি পেট্রোলে লিটারপ্রতি ১১৪ রুপি এবং ডিজেলে ১০০ রুপি শুল্ক ও কর ধার্য রাখা হয়েছে। গত ৩ এপ্রিলে ডিজেলের দাম সর্বোচ্চ ৫২০.৩৫ রুপি এবং পেট্রোলের দাম ৪৫৮.৪১ রুপিতে পৌঁছেছিল।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দর অস্থির থাকায় সরকার আবার সাশ্রয়ী ব্যবস্থা জোরদার করেছে। এর অংশ হিসেবে রাত ৯টার মধ্যে বাজার ও দোকানপাট বন্ধ করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে এবং সরকারি গাড়ির জ্বালানি বরাদ্দ তিন মাসের জন্য ৫০ শতাংশ কমিয়ে আনা হয়েছে।

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকারএবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

এর আগে আন্তর্জাতিক বাজারে ঘন ঘন দর পরিবর্তনের কারণে গত ১৭ জুলাই পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক জানান, মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সিদ্ধান্তে তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (ওগ্রা) প্রতিদিনের আন্তর্জাতিক বাজার দর পর্যালোচনা করে দৈনিক ভিত্তিতে জ্বালানির দাম নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়।

এছাড়া গত ১৩ সেপ্টেম্বর মোটরসাইকেল, অটো এবং ৮০০ সিসি পর্যন্ত গাড়ির মালিকদের জন্য একটি বিশেষ আর্থিক ত্রাণ প্রকল্পের ঘোষণা দেন শেহবাজ শরিফ।

সাধারণত ব্যক্তিগত পরিবহন ও ছোট যানবাহনে পেট্রোল ব্যবহার করায় মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর ওপর এর সরাসরি প্রভাব পড়ে। অন্যদিকে ভারী পরিবহন, বিদ্যুৎ কেন্দ্র ও বড় জেনারেটরে ডিজেল ব্যবহৃত হওয়ায় এর মূল্য পরিবর্তন সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলে। দেশে কেরোসিনের মাসিক চাহিদা ১০ হাজার টন হলেও পেট্রোল ও ডিজেলের সমন্বিত মাসিক বিক্রি প্রায় ৭ লাখ থেকে ৮ লাখ টন যা সরকারের রাজস্ব আয়ের মূল উৎস।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০১:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬