ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে বাংলাদেশের অগ্রযাত্রায় হিসাবরক্ষক ও নিরীক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হিসাবরক্ষকদের পেশাগত স্বনিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে বাইরের নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ সর্বশেষ পর্যায়ে থাকা উচিত।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর গুলশানে হোটেল র‌্যাডিসন ব্লুতে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্টস ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার পাশাপাশি ব্যবসায়িক পরিবেশের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে হিসাবরক্ষণ ও নিরীক্ষাব্যবস্থারও আধুনিকায়ন হচ্ছে। এই পরিবর্তনে হিসাবরক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। উন্নত জাতি হিসেবে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জনে তাঁদের দক্ষতা ও পেশাগত দায়িত্বশীলতা জরুরি।

পেশাগত স্বনিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়ে আমির খসরু বলেন, কোনো প্রতিষ্ঠান বা সংগঠনে নিয়মকানুন অনুসরণ করা একটি চলমান প্রক্রিয়া। এটি বাইরে থেকে চাপিয়ে দেওয়া কিংবা জোর করে বাস্তবায়ন করা উচিত নয়। হিসাবরক্ষক ও নিরীক্ষকেরা তাঁদের পেশার নৈতিকতা এবং আচরণবিধি সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তাই নিজেদের উদ্যোগেই স্বনিয়ন্ত্রণের সংস্কৃতি গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আইসিএবি যদি প্রাতিষ্ঠানিকভাবে এ ধরনের স্বনিয়ন্ত্রণের সক্ষমতা অর্জন করতে পারে, তাহলে সরকার, আয়কর বিভাগ কিংবা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হস্তক্ষেপের প্রয়োজন হবে না। নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা হওয়া উচিত একেবারে শেষ পর্যায়ে।

আর্থিক প্রতিবেদনের গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, একটি প্রতিষ্ঠানের আর্থিক তথ্যের বিশ্বাসযোগ্যতার সঙ্গে আমানতকারী, বিনিয়োগকারী, করদাতা ও নিয়ন্ত্রক সংস্থাসহ অর্থনীতির বিভিন্ন পক্ষের স্বার্থ জড়িত। ফলে এসব প্রতিবেদন স্বচ্ছ, নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য হওয়া অপরিহার্য।

অতীতের অনিয়মের প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভিন্ন সময়ে নিয়ম না মানার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা পরিবর্তন করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মনীতি অনুসরণের একটি কার্যকর এবং সুশৃঙ্খল ব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন। একই সঙ্গে হিসাবরক্ষকদের পেশাগত মর্যাদা ও সম্মান বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, পুরস্কারের মাধ্যমে বাজারে ইতিবাচক বার্তা পৌঁছে যায়। তাই কঠোর ও যথাযথ মানদণ্ড অনুসরণ করে যোগ্য প্রতিষ্ঠান নির্বাচন করা গুরুত্বপূর্ণ।

আইসিএবির চেয়ারম্যান সাব্বির আহমেদ, এফসিএর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। অনুষ্ঠানে আইসিএবির নেতারা ছাড়াও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী

আপডেট সময় ১০:১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬