ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে পাঁচতলা ভবনধস, বহু আটকে পড়ার আশঙ্কা

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় পাঁচতলা একটি ভবন ধসে পড়েছে। বুধবারের এ ঘটনায় বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানায় এনডিটিভি।

দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি। সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের আশপাশে বহু মানুষ জড়ো হয়েছেন। কয়েকজনকে হাত দিয়ে বড় বড় কংক্রিটের খণ্ড সরিয়ে উদ্ধারের পথ তৈরির চেষ্টা করতেও দেখা গেছে।

এদিকে দিল্লি ট্রাফিক পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। সেখানে বলা হয়েছে, সীমাপুরি গোলচত্বর, ডিএলএফ ভোপুড়া এবং আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

জরুরি উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে ঘটনাস্থলের কাছে না থামা, গাড়ি পার্ক না করা এবং ভিড় না করার অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে ট্রাফিক পুলিশের সদস্যদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, এ ঘটনার এক মাস আগে দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি আবাসিক ভবনে দুর্ঘটনায় সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দিল্লিতে পাঁচতলা ভবনধস, বহু আটকে পড়ার আশঙ্কা

আপডেট সময় ০৬:১০:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬