ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিস্ফোরক এক সেঞ্চুরিতে ১৮ ধাপ ওপরে শ্রেয়াস আইয়ার Logo পুত্রবধূর বিরুদ্ধে বালতির আঘাতে শাশুড়ির হত্যার অভিযোগ Logo ইরান যুদ্ধে ৮১ ফাইটার, ড্রোন ও হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র Logo পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ Logo মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি Logo বিদ্যুতের তার ‘চুরি’ করতে গিয়ে প্রাণ গেল যুবকের Logo বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড পেলেন মেসি! Logo শান্তিতে নোবেল: শেষ মুহূর্তের আলোচনায় সম্ভাব্য যারা Logo একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন Logo সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার

ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, আটক ২

গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর সাতাইশের সখিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তার নাম হানিফ মাহমুদ। তিনি টঙ্গী পশ্চিম থানায় উপপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালায় টঙ্গী পশ্চিম থানার পুলিশ। এ সময় শাওন ও সাগর মিয়াকে আটক করার চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তাদের ধরতে গেলে একজন ছুরি দিয়ে এসআই হানিফ মাহমুদের বাঁ পায়ে আঘাত করেন। এতে তার পায়ে গভীর ক্ষত হয়।

আহত হানিফ মাহমুদকে প্রথমে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার শফিকুর রহমান বলেন, চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের ওই উপপরিদর্শক আহত হয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেও তিনি অভিযান থেকে পিছিয়ে যাননি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিস্ফোরক এক সেঞ্চুরিতে ১৮ ধাপ ওপরে শ্রেয়াস আইয়ার

ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, আটক ২

আপডেট সময় ০৩:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬