ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ Logo বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট Logo শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অলিম্পিয়াড পদকজয়ীদের সাক্ষাৎ Logo প্রত্যাগত অভিবাসীদের পুনর্বাসনে বাংলাদেশ ও জাতিসংঘের যৌথ উদ্যোগ Logo সংসদীয় সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য পার্লামেন্টারি প্রতিনিধিদলকে রাষ্ট্রপতির আহ্বান Logo মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত Logo ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে রক্ষা পেল বাংলাদেশ স্যাটেলাইট-১ Logo এবারও একই সময়ে অনুষ্ঠিত হবে আইপিএল-পিএসএল Logo মেসির বিদায়ি ম্যাচ দেখতে ৩২ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার ছুটে চলা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

ইসরায়েলি হামলায় গাজায় ২০ হাজারের বেশি শিক্ষার্থী নিহত

ফিলিস্তিনের গাজা ভূখণ্ড ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি গণহত্যার তিন বছরে মোট ২০ হাজার ৭৪৮ জন শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়াও ১ হাজার ৫৮ জন শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীও নিহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক পরিসংখ্যান প্রতিবেদনে শিক্ষা খাতের এই ক্ষতির চিত্র তুলে ধরেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহতদের মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মীবৃন্দ রয়েছেন। এর পাশাপাশি হাজার হাজার মানুষ আহত ও আটক হয়েছেন এবং অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস ও আক্রমণের শিকার হয়েছে।

গাজা উপত্যকায় ১৯ হাজার ১৮৯ জন স্কুল শিক্ষার্থী এবং ১ হাজার ৩৮৬ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। এছাড়া ২৮ হাজার ৫৮৬ জন স্কুল শিক্ষার্থী ও ৩ হাজার ৮২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত হন। সেখানে ৮০৫ জন স্কুল কর্মী এবং ২৪৬ জন বিশ্ববিদ্যালয় কর্মী নিহত হওয়ার পাশাপাশি ৩ হাজার ২৯৮ জন স্কুল কর্মী ও ১ হাজার ৪৯৩ জন বিশ্ববিদ্যালয় কর্মী আহত হয়েছেন।

অধিকৃত পশ্চিম তীরে ১৩৪ জন স্কুল শিক্ষার্থী ও ৩৯ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। সেখানে আহত হয়েছেন ৮৭১ জন স্কুল শিক্ষার্থী ও ২৮৩ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ইসরায়েলি বাহিনী ৪১৬ জন স্কুল শিক্ষার্থী ও ৪৮১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করেছে। একই সঙ্গে সেখানে ৭ জন স্কুল কর্মী নিহত, ২৬ জন আহত এবং ১৭৬ জনের বেশি শিক্ষক ও ২১ জন বিশ্ববিদ্যালয় কর্মীকে আটক করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় মোট ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজার এর বেশি মানুষ আহত হয়েছেন, যেখানে এলাকার ৯০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। একই সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় ১ হাজার ২১০ জন ফিলিস্তিনি নিহত, ১৩ হাজার ৩৫০ জনের বেশি আহত এবং ২৪ হাজার ৬০০ জনের বেশি মানুষ আটক হয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

ইসরায়েলি হামলায় গাজায় ২০ হাজারের বেশি শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০৩:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬