ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেপ্তার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই আনোয়ার হোসেন খান জ্যোতিকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জ্যোতি সাটুরিয়ার হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে স্থানীয় রাজনীতিতে তার পরিচিতি রয়েছে। হরগজ ইউনিয়নের বালুরচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে তিনি।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জ্যোতিকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেপ্তার

আপডেট সময় ১০:১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬