ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়ের একই স্থানে অল্প সময়ের ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনা, একজন নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একই স্থানে অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের এক আরোহী নিহত এবং একটি বাসের এক যাত্রী আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় ঢাকামুখী লেনে এসব ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী মো. আসলাম হোসেন (৪০) ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা। আহত ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম (৪৭)। তাঁর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোমবার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে, ষোলঘর ভূইচিত্র এলাকায় একটি মোটরসাইকেলকে একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দিয়েছে। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রথম দুর্ঘটনার কিছুক্ষণ পর একই দিক থেকে আসা লিটন ট্রাভেলসের যাত্রীবাহী বাস ঘটনাস্থলের পরিস্থিতি দেখতে গতি কমিয়ে ব্রেক করে। এ সময় পেছন থেকে আসা আবদুল্লাহ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের যাত্রী নজরুল আহত হন।

দুর্ঘটনাকবলিত বাস। আজ মঙ্গলবার ভোরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে

দুর্ঘটনাকবলিত বাস। আজ মঙ্গলবার ভোরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতেছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। ফায়ার সার্ভিসের সদস্যরা মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত বাসযাত্রীকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ১২:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬