ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস Logo যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বিষয়ে আলোচনা করতে পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব Logo ফুটবলাররা নাইট ক্লাবে, ম্যানেজমেন্ট কোথায় ছিল— প্রশ্ন ক্রীড়া মন্ত্রণালয়ের Logo এক্সপ্রেসওয়ের একই স্থানে অল্প সময়ের ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনা, একজন নিহত Logo শেখ হাসিনাসহ ৮ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ Logo তারকাদের বিচ্ছেদ বাড়ছে, ছড়াচ্ছে ভীতি Logo ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাবরেজিস্ট্রার বদলি Logo জিয়াউল আহসানের বিচার: ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার জবানবন্দি আজ Logo ফ্রান্সে বিক্ষোভে গ্রেনেড তুলতে গিয়ে কিশোরের হাত বিচ্ছিন্ন Logo বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিল লাওস

শাপলা ফুল তুলতে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের

যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের মেয়ে সুমাইয়া খাতুন (৫)। তারা সম্পর্কে সৎভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার তারা বাবা-মায়ের সঙ্গে কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে নানা হান্নানের বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে ওই দুই শিশু বাড়ির সবার অগোচরে স্থানীয় ইছার উদ্দিন সানার পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়।

পরে তারা দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তাদের বাবা-মাসহ স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

কেশবপুর থানার এসআই মিসবাহ উদ্দিন বলেন, ‘নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

শাপলা ফুল তুলতে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের

আপডেট সময় ১১:৪০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬