ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে মিছিলে পুলিশের বাধা

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের মাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পুলিশের বাধার মুখে পড়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকালে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে জমায়েত হন এবং পরে বিক্ষোভ মিছিলটি নবাব সিরাজউদ্দৌলা নামক শহরের প্রধান সড়কে ওঠার সময় বিপুল সংখ্যক পুলিশের বাধার মুখে পড়ে। এতে এনসিপি নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫টার দিকে পাবলিক চত্বর থেকে এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল রেব করে। এসময় মিছিলের শুরুতেই পুলিশ সদস্যরা ব্যারিকেড সৃষ্টি করে। এতে পুলিশের বাধার মুখে মিছিলকারীরা অবরুদ্ধ করে রাখা হয়।

এসময় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়সহ বাদানুবাদ শুরু হয়। কিন্তু তা সত্বেও পুলিশ পাবলিক লাইব্রেরি চত্বর থেকে প্রধান সড়কটিতে মিছিল প্রদক্ষিণ করতে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে মিছিলকারীরা পাবলিক লাইব্রেরির মাঠে বসে পড়ে এবং সেখানে দাঁড়িয়েই তারা বিক্ষোভ প্রদর্শন করেন।

মামলা করতে গিয়ে থানায় অবরুদ্ধ হওয়ার দাবি এনসিপিরমামলা করতে গিয়ে থানায় অবরুদ্ধ হওয়ার দাবি এনসিপির

এসময় বিক্ষোভকারীদের ‘পুলিশ দিয়ে রাজনীতি চলবে না, চলবে না, পুলিশ ভুয়া, ভুয়া’ উল্লেখ করে স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ জানান, নিরাপত্তাজনিত কারণ কিংবা বিশৃঙ্খলা ঘটার আশঙ্কায় মিছিলটি বের করতে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৭:৫১:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬