বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি প্রকাশ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী ১ ও ২ জুন এ প্রবেশপত্র বিতরণ করা হবে। কোনো প্রকার ত্রুটি হলে তা সংশোধনের জন্য ১ সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

সোমবার (১৯ মে) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 বোর্ডে উপস্থিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র আগামী ১ জুন বিতরণ করা হবে। এছাড়া ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলার প্রবেশপত্র আগামী ২ জুন বিতরণ করা হবে।

এতে আরও বলা হয়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র উল্লিখিত সময়সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালীন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

‘কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা দেওয়া যাবে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে, আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। তিনি তার কেন্দ্রাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র দ্রুত সময়ের মধ্যে বিতরণ করবেন।’

বোর্ডের নির্দেশনা অনুযায়ী– শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রবেশপত্র যাচাই করে কোনো প্রকার ত্রুটি বা কম-বেশি হলে সংশোধন করিয়ে দেওয়ার জন্য অবশ্যই ১৫ জুন থেকে ২২ জুনের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (উচ্চমাধ্যমিক) কাছে নির্ধারিত ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। অন্যথায় পরীক্ষার কোনো প্রকার জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরাই দায়ী থাকবেন।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com