ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে জুটের গুদামের আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর ৪৪ নম্বর ওয়ার্ডস্থ গোপালপুর সোসাইটি মাঠসংলগ্ন মহব্বতনগর এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেল চারটার দিকে টঙ্গীর গোপালপুর মহব্বত নগর এলাকায় জনৈক শাহীন আলমের জুটের গুদামে আগুন লাগে। আগুন লাগার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে।

পরে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে গুদামের কাপড়, প্লাস্টিক, নষ্ট ব্যাটারিসহ বিভিন্ন ধরনের মালামাল পুড়ে গেছে।

টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা করে দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

মালিক পক্ষের দাবি, অগ্নিকাণ্ডে আনুমানিক ৪০-৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৮:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬