ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মালয়েশিয়ায় পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার Logo ইসরায়েলে বোমা বিস্ফোরণে নারী নিহত, আহত দুই সন্তান Logo বৈরী আবহাওয়ায় বেড়েছে সবজি ও মাছের দাম Logo রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর Logo সাতসকালে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর Logo নড়াইলে সাবেক এমপির বাসভবনসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ Logo গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব Logo সামর্থ্য অনুযায়ী কেনা যাচ্ছে মাংস, জমে উঠেছে ফারুকের হান্ডি বাড়ি Logo ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সাড়ে ৩ ঘণ্টা পর গাজীপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় লাগা আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন পুরোপুরি নির্বাপণে কাজ চলছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার পর প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুনের পরিমাণ বাড়তে থাকায় কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজে যোগ দেয়। ৯টি ইউনিটের সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে আগুন পুরোপুরি নির্বাপণের কাজ চলছে।

তিনি আরো জানান, সাততলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুনের ধোঁয়ায় এ পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকা এবং কারখানায় নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ছালেহ উদ্দিন বলেন, মেট্টিক্স গার্মেন্টসের গুদামে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে আগুনের ভয়াবহতা, আকৃতি ও প্রকৃতি দেখে আরো ইউনিটের সহায়তা চাওয়া হয়। পর্যায়ক্রমে মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি বলেন, ভবনের ছাদে বেশ কয়েকজন আটকা পড়েছিলেন। ফায়ার সার্ভিসের সুউচ্চ ভবন থেকে উদ্ধার কাজে ব্যবহৃত গাড়ি ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়।

ভেতর ও ভবনের ছাদ থেকে মোট ৬৯ জনকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আগুনে হতাহতের ঘটনা ঘটেছে কি না, কিভাবে আগুনের সূত্রপাত এবং কারখানায় কোনো ত্রুটি ছিল কি না—আগুন পুরোপুরি নির্বাপণের পর বিস্তারিত খোঁজ নিয়ে তা জানা যাবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার

সাড়ে ৩ ঘণ্টা পর গাজীপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় ০৮:২১:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬