সিরাজগঞ্জ সদর উপজেলায় আমিনুর ইসলাম (৪০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রুপসা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আমিনুর ইসলাম রুপসা গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, আমিনুর ইসলামের সঙ্গে স্থানীয় একটি পক্ষের বিরোধ ছিল। এ নিয়ে এর আগে এলাকায় একাধিকবার সালিসও হয়েছে। শনিবার বিকেলে প্রতিপক্ষের লোকজন লাঠি দিয়ে আমিনুরকে পিটিয়ে গুরুতর আহত করে।
এতে তাঁর একটি পা ভেঙে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি আরো বলেন, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
স্বজনরা থানায় এলে তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ























