ঢাকা ১২:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ Logo সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক Logo আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ Logo সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকে পড়েছেন পর্যটকেরা Logo সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ নিহতের ঘটনায় জামায়াতের শোক প্রকাশ Logo মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির Logo ম্যানসিটি ম্যাচের আগে বড় জয় পিএসজির, শীর্ষে মোনাকো Logo স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণ-হত্যার দিনও মাদকাসক্ত ছিলেন সুমন Logo মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ Logo মাটির কাজ শেষে রং-তুলির টান, প্রাণ পাচ্ছে প্রতিমা

২৪৮১ দিন পর ওয়ানডেতে ‘গোল্ডেন ডাক’ কোহলির

২৪৮১ দিন পর ওয়ানডেতে আবারও ‘গোল্ডেন ডাক’ মারলেন বিরাট কোহলি। পাঞ্জাবের মুল্লানপুরে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে নিজের মুখোমুখি হওয়া জেডেন সিলসের প্রথম বলেই বোল্ড হন কোহলি।

২০১৯ সালের পর ওয়ানডেতে এই প্রথম শূন্য রানে ফিরলেন ভারতের এই তারকা ব্যাটার।

শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। প্রথম ম্যাচে অপরাজিত সেঞ্চুরি ও দ্বিতীয় ম্যাচে ২৯ করা কোহলির কাছ থেকে আজ আরেকটি বড় ইনিংসের প্রত্যাশা ছিল। কিন্তু ব্যাটিংয়ে নেমেই সিলসের বলে তার অফ স্টাম্প উপড়ে যায়।

ওয়ানডেতে এটি কোহলির চতুর্থ গোল্ডেন ডাক। সর্বশেষ ২০১৯ সালের ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই প্রথম বলে আউট হয়েছিলেন তিনি। ওই ম্যাচে তাকে আউট করেছিলেন ফিরিয়েছিলেন কাইরন পোলার্ড। এর আগে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ও ২০১৩ সালে ইংল্যান্ডের টিম ব্রেসনান কোহলিকে ওয়ানডেতে গোল্ডেন ডাকের বিষণ্ন স্বাদ দিয়েছিলেন।

ওয়ানডেতে এটি কোহলির ১৯তম ডাক। ভারতীয় ব্যাটারদের মধ্যে শূন্য রানে আউট হওয়ার তালিকায় তার ওপরে আছেন শুধু শচীন টেন্ডুলকার। ৪৬৩ ওয়ানডেতে শচীনের ডাক ২০টি। কোহলির ৩১৭ ম্যাচে ১৯টি ডাক। ভারতের হয়ে ১৯টি ডাক আছে সাবেক পেসার জাভাগাল শ্রীনাথেরও।

ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বেশি ডাকের রেকর্ড শ্রীলঙ্কান কিংবদন্তি সনৎ জয়াসুরিয়ার। ৪৪৫ ম্যাচে ৩৪ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

২৪৮১ দিন পর ওয়ানডেতে ‘গোল্ডেন ডাক’ কোহলির

আপডেট সময় ০৫:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬