ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইনফান্তিনোকে পূর্ণ সমর্থন জানাল ২২ আরব দেশ

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এক হাই-প্রোফাইল বোর্ড সভায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে ইউনিয়ন অব আরব ফুটবল অ্যাসোসিয়েশন (ইউএএফএ)। আরব ফুটবলের অভিভাবক সংস্থাটির ৮১তম নির্বাহী বোর্ড সভায় আনুষ্ঠানিক ও পূর্ণ সমর্থন প্রকাশের এই ঘোষণা দেওয়া হয়।

উক্ত গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন ইউএএফএ-এর সভাপতি প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল। সভায় ফিফার চলমান সহযোগিতামূলক পদক্ষেপগুলোকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে সংস্থাটি। বিশ্ব ফুটবলের উন্নয়ন, বৈশ্বিক পরিধি বৃদ্ধি এবং ফুটবলের এজেন্ডা বাস্তবায়নে বৈশ্বিক সংস্থাটির প্রধানের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন প্রিন্স আব্দুলআজিজ।

আসন্ন ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের লড়াইয়ে ২২টি আরব দেশের এই ফুটবল সংস্থাটি একযোগে তাদের সমর্থন নিশ্চিত করেছে।

কর্মকর্তারা তার এক দশকের মেয়াদের প্রশংসা করে খেলাটির বিশ্বব্যাপী পরিধি বিস্তার, আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়কে একত্রিত করা এবং বিশ্বজুড়ে খেলোয়াড় ও সমর্থকদের স্বার্থ রক্ষায় তার সাফল্যের কথা উল্লেখ করেছেন।

যদিও শীর্ষ সম্মেলনে বৈশ্বিক ঐক্যের ওপর আলোকপাত করা হলেও, আঞ্চলিক অগ্রগতিই ছিল প্রধান লক্ষ্য। সংস্থাটির বর্তমান কার্যক্রম ও প্রশাসনিক অবস্থা বিস্তারিতভাবে তুলে ধরে একটি বিশদ প্রতিবেদন পেশ করেন ইউএএফএ-র মহাসচিব ড. রাজা আল্লাহ আল সুলামি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ইনফান্তিনোকে পূর্ণ সমর্থন জানাল ২২ আরব দেশ

আপডেট সময় ০৫:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬