ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিজ উদ্দিন আহমেদ আর নেই

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শাখার বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টা ২০ মিনিটে জামালপুর এম এ রশিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

তিনি দীর্ঘ ৪৫ বছর (১৯৮১ সাল থেকে আমৃত্যু পর্যন্ত) সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবনে তিনি সদাহাস্যোজ্বল ও বিনয়ী মানুষ ছিলেন।

মরহুম আজিম উদ্দিন আহমেদ সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামের মরহুম জসিম উদ্দিনের ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

শুক্রবার বিকেল ৫টায় সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এবং স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদার শামীম।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিজ উদ্দিন আহমেদ আর নেই

আপডেট সময় ০৪:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬