ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রী দোয়া নিলেন প্রবীণের Logo পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমদ মিষ্টি Logo মিটফোর্ডে সোহাগ হত্যা : প্রধান আসামিকে ৬ মাসের জামিন দিলেন হাইকোর্ট Logo মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় ২৫ জন কারাগারে Logo রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে কাল, বিদ্যুৎকেন্দ্রে পৌঁছবে শনিবার Logo নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পের সম্ভাবনা কম, তবে প্রভাব থাকতে পারে Logo বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা ব্যয় অনুমোদন Logo মিষ্টির পদত্যাগ আজ থেকে কার্যকর, গেজেট এলে ইসিকে জানাব : স্পিকার Logo চীনের জাতীয় দিবসে শি চিনপিংকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় ২৫ জন কারাগারে

রাজধানীর মিরপুরে সিটি করপোরেশনের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ২৫ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন—মো. রুবেল (৪২), মো. কাউসার (২১), মো. ফারুক (৩৬), ফজলে রাব্বি (১৯), সাঈদ আলম (৪৫), ইসরাফিল প্রকাশ রহিম (২৫), কবির (২৬), আনোয়ার হোসেন (৪২), মো. সেলিম (৪২), জাহাঙ্গীর আলম (৪৫), সিয়াম (২২), মো. জুনায়েদ (২১), মো. সুজন (৩৬), মো. রাজিব (২৬), সিফাতুল্লাহ (২২), ফজলে রাব্বি (২০), নোমান (১৯), জিহাদ (১৯), মো. কাশেম (৪২), মো. আরিফ শেখ (১৯), মো. আব্দুল কাদের (২৮), মো. জহির শেখ (৩৫), মোসাদেকুর রহমান প্রকাশ মারুফ (২১), রাতুল শেখ (১৮) ও মো. তাজুল ইসলাম (৪৮)।

এ দিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. সামছুদ্দৌহা। আসামিপক্ষের আইনজীবীরা জামিন প্রার্থনা করেন।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার ও আটক রাখার আবেদন সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-২ (মিরপুর) এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগ নেলীর নেতৃত্বে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। বেলা ১১টার দিকে মিরপুর মডেল থানাধীন বাইতুল কুদ্দুস জামে মসজিদের পাশে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদের সময় এক্সকাভেটরের মাধ্যমে বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে মসজিদে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত আসামিসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা একত্রিত হয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেন।

তারা স্লোগান দিতে থাকেন যে, ম্যাজিস্ট্রেট ইচ্ছাকৃতভাবে ফুটপাতের হকারদের দোকানে আগুন দিয়েছেন।

পুলিশের ভাষ্য, এ সময় দুষ্কৃতকারীরা সিটি করপোরেশনের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং একটি বাস ভাঙচুর করে। এ ঘটনায় সিটি করপোরেশনের পক্ষ থেকে পৃথক একটি মামলা করা হয়েছে।

পুলিশের প্রতিবেদনে আরো বলা হয়, স্পেশাল-৭১ দায়িত্বে নিয়োজিত একটি পিকআপভ্যান ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা সেটিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পিকআপভ্যানটির সামনের ও পেছনের কাচ, বোনেট, ডান পাশের দরজার কাচ, দুই পাশের দরজা, ব্যাকডালা ও বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ইটপাটকেলের আঘাতে পিকআপভ্যানের চালকসহ পুলিশ সদস্যরাও আহত হন। এছড়া দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে বলে উল্লেখ করেছে পুলিশ।

প্রতিবেদনে আরো বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে একত্রিত হয়ে এলাকায় আইনশৃঙ্খলা বিনষ্ট এবং বড় ধরনের ঘটনা ঘটানোর উদ্দেশ্যে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করেন। তারা পুলিশের কাজে বাধা দেন, পুলিশ সদস্যদের আঘাত করেন এবং সরকারি পিকআপভ্যান ভাঙচুর করে ক্ষতি করেন। আসামিদের বিরুদ্ধে মামলার ঘটনায় জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের জেলহাজতে রাখা প্রয়োজন। তাদের জামিনে মুক্তি দিলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রী দোয়া নিলেন প্রবীণের

মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় ২৫ জন কারাগারে

আপডেট সময় ০৭:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬