ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭ Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের Logo খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার Logo হাতে ব্যথা নিয়ে মাঠ ছাড়লেন হাসান, বিপাকে বাংলাদেশ Logo শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী

পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সাত সকালে পশ্চিমবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত বেশ আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় মঙ্গলবার (২০ মে) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের মহিষবাতান মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক দিয়ে একটি মারুতি গাড়ি কলকাতার দিকে যাচ্ছিল। এতে কমপক্ষে ৬ জন যাত্রী ছিল। ঠিক সে সময়ই উল্টোদিক থেকে একটি যাত্রীবাহী বাস আসছিল। বাসটি দ্রুতগতিতে এসে মারুতি গাড়িটিকে ধাক্কা মারে। মুহূর্তেই মারুতি গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দারা সাত সকালে বিকট আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় করিমপুর থানা ও দমকল বাহিনিকে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। তাদের উদ্ধার কাজে সহায়তা করেছেন স্থানীয় লোকজন।

সবাইকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পাঁচজনকে মৃত বলে ঘোষণা দেন। মারুতি গাড়িটির একজন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বাসের যাত্রীরাও কম বেশি আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়।

কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, চালক কী মদ্যপ অবস্থায় ছিল নাকি চালক ঘুমন্ত অবস্থায় ছিল সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। করিমপুর থানার পুলিশ জানিয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/একে

Tag :
জনপ্রিয় সংবাদ

সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭

পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আপডেট সময় ০২:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫