ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ Logo অক্টোবর-ডিসেম্বরে ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা ধার নেবে সরকার Logo বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি Logo সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী Logo হুক ছিঁড়ে ৬ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ Logo জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা, ১০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ Logo আশুলিয়ায় শ্রমিক দল নেতার বাসায় হামলা, গুলিবিদ্ধসহ আহত ৬ Logo বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি Logo পাকিস্তানকে গুড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের Logo মধ্যপ্রাচ্যে বিপুল সেনাসহ তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ওয়াশিংটন

হারের ব্যাখ্যায় যা বললেন লিটন দাস

এশিয়ান গেমসের সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। জাপানের নাগোয়ায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

হেরে টস, উইকেট সম্পর্কে ধারণা না থাকা এবং মিডল ওভারে বোলারদের খরুচে বোলিংকে দায়ী করেছেন অধিনায়ক লিটস দাস।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে আমরা বেশ কয়েক দিন ধরে রুমের ভেতর বসে ছিলাম। উইকেটে অনুশীলন করা বা অন্য কোনো ম্যাচ দেখার সুযোগ আমাদের হয়নি। ফলে প্রথম কয়েক ওভার পিচের আচরণ সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না, যা ব্যাটিংয়ে ধীরগতির শুরুর অন্যতম কারণ।

বোলিং ইনিংস নিয়ে আক্ষেপ প্রকাশ করে অধিনায়ক বলেন, ‘শুরুতে আমরা উইকেট নিয়ে চাপ তৈরি করতে পেরেছিলাম। কিন্তু মিডল ওভারগুলোতে আমাদের বোলাররা বেশি ছক্কা ও বাউন্ডারি হজম করে ফেলেছে। মাঝের ওভারগুলোতে যদি আমরা আরেকটু নিয়ন্ত্রিত বোলিং করতে পারতাম, তবে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।’

ম্যাচে ২ ওভারে ৪১ রান দিয়ে বসেন দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান।

তার এমন পারফরম্যান্সের পরও কাটার মাস্টারের পাশে দাঁড়িয়েছেন লিটন। তিনি সাফ জানান, ‘বোলিংয়ের অনেক বিকল্প ছিল, তবে অভিজ্ঞতার বিচারে মোস্তাফিজই ওই পরিস্থিতির জন্য সেরা বিকল্প ছিল। আজ সে ৩টি উইকেট পেলে হয়তো এই প্রশ্ন উঠত না।’

২০২৩ সালে সর্বশেষ হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক পেয়েছিল। এবার সুযোগ ছিল পদকের রংটা বদলানোর।

কিন্তু সেটা সফল হয়নি। এবারও অন্তত সেই একই পদকের লড়াইয়ে বাংলাদেশের সামনে প্রতিপক্ষ শ্রীলংকা।

২০১০ সালে স্বর্ণপদক পেয়েছিল পুরুষ ক্রিকেট দল। এখন পর্যন্ত এশিয়াডে এটাই লাল-সবুজের সেরা অর্জন। এরপর বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে গেছে। কিন্তু ২০২৬ সালে এসেও সেই স্বর্ণটা আর পুনরুদ্ধার করা হয়নি। ব্রোঞ্জেই আমরা আটকে আছি।

এ সম্পর্কে লিটন বলেন, ‘বিষয়টা সত্যি হতাশার। আমাদের অবশ্যই সোনা পেতে হবে। আমরা সেই চেষ্টাই করেছি, তবে এবারও হয়নি। আবার ভবিষ্যতে কোনো না কোনো টিম আসবে, তারা চেষ্টা করবে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ

হারের ব্যাখ্যায় যা বললেন লিটন দাস

আপডেট সময় ০৪:২৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬