ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুপুরে যৌথ সভা ডেকেছে বিএনপি

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা ডেকেছে দলটি। জানা গেছে, দুপুর ২ টায় শুরু হবে বৈঠক।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সভায় ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এখন ব্যাংকক অবস্থান করছেন চিকিৎসার জন্য।

যৌথসভায় আরও উপস্থিত থাকবেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরা। আরও থাকবেন অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়ক/সদস্য সচিবরা। যৌথসভা শেষে সংবাদ সম্মেলন করা হবে।

জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০ মে মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে কর্মসূচি নিতে এ যৌথ সভার আয়োজন করা হয়েছে।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :
জনপ্রিয় সংবাদ

দুপুরে যৌথ সভা ডেকেছে বিএনপি

আপডেট সময় ০২:৪৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫