ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা : মামা ওবায়দুর ৪ দিনের রিমান্ডে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় মামা ওবায়দুর রহমানকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন তদন্ত কর্মকর্তার পাঁচ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিন আসামিকে আদালতে হাজির করলে রাষ্ট্রপক্ষে ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি আদালতে বলেন, মরিয়মকে কি আসলে আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, এ জন্য তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ দরকার।

অপরদিকে, আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এর আগে গত বুধবার আসামি ওবায়দুরকে কারাগারে পাঠানো হয়েছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৩:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬