ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব তৈমুরের সঙ্গে নাটকীয় ড্রয়ে ফাইনালে কম্বোডিয়া

ফিফা আসিয়ান কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পূর্ব তিমুরের সাথে রোমাঞ্চকর ড্রয়ে ফাইনাল নিশ্চিত করেছে কম্বোডিয়া। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হিসেবে তারা ফাইনালে পা রাখল কম্বোডিয়া।

হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের ১৭ মিনিটেই জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যায় পূর্ব তিমুর। তবে পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় কম্বোডিয়া।

২৮ মিনিটে আন্দ্রেস নিয়েতোর চমৎকার গোলে সমতায় ফেরে তারা।

এরপর ৩৮ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে কম্বোডিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন এই ফরোয়ার্ড।

১ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় হাফ শুরু করা পূর্ব তিমুর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। এর ফলশ্রুতিতে ৫৮ মিনিটে কর্সিনো লেমোস গোল করে ম্যাচটিতে ২-২ সমতা আনেন। বাকি সময় দু’দলই জয়সূচক গোলের চেষ্টা করলেও জালের দেখা পায়নি কেউ।

এই ড্রয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করল কম্বোডিয়া। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমার এবং ১ পয়েন্ট নিয়ে তলানিতে পূর্ব তিমুর। আগামী ৩ অক্টোবর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে মাঠে নামবে কম্বোডিয়া।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পূর্ব তৈমুরের সঙ্গে নাটকীয় ড্রয়ে ফাইনালে কম্বোডিয়া

আপডেট সময় ০৭:১১:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬