ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা Logo কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড Logo অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার Logo শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অবশিষ্ট চার্জ শুনানি পেছাল Logo নিউগিনি প্রোপার্টিজে হামলা : গ্রেপ্তার তিন আসামি রিমান্ডে Logo গাজী নজরুলের জামিনে আপত্তি নেই মরিয়ম পরিবারের! Logo ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ Logo ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী Logo এনভিডিয়ার ওপর নির্ভরতা কমাতে হুয়াওয়ের সঙ্গে ডিপসিকের চুক্তি Logo তিস্তার পুনরুদ্ধার প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান রাষ্ট্রপতির

এনভিডিয়ার ওপর নির্ভরতা কমাতে হুয়াওয়ের সঙ্গে ডিপসিকের চুক্তি

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ডিপসিক এবার হুয়াওয়ের সঙ্গে মিলে এআই চিপের জন্য প্রোগ্রামিং টুল তৈরি করছে। এর মাধ্যমে এনভিডিয়ার প্রযুক্তি-নির্ভরতা কমিয়ে নিজেদের চিপ ও সফটওয়্যার ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে চায় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য দেয়।

বুধবার এক পোস্টে ডিপসিক জানায়, হুয়াওয়ের অ্যাসেন্ড চিপের জন্য বিশেষভাবে তৈরি প্রোগ্রামিং অবকাঠামো উন্মুক্ত করা হয়েছে। এর মধ্যে কম্পিউটিং ও যোগাযোগের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সফটওয়্যার লাইব্রেরি রয়েছে।

ডিপসিক জানিয়েছে, এই প্রকল্পে হুয়াওয়ে পূর্ণ সহযোগিতা দিয়েছে।

দুই প্রতিষ্ঠান মিলে ১২৮টি অ্যাসেন্ড ৯৫০ চিপ ব্যবহার করে একটি ‘সুপারনোড’ কম্পিউটিং ব্যবস্থা উন্নত করেছে। এতে চিপগুলোর হিসাব করার ক্ষমতা ও নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া আরও কার্যকর করার চেষ্টা করা হয়েছে।

এই প্রকল্পে টাইলল্যাং নামের একটি ওপেন সোর্স প্রোগ্রামিং ভাষার ভূমিকার কথাও তুলে ধরেছে ডিপসিক। এআই চিপের জন্য কোড তৈরি সহজ করা এবং সফটওয়্যার উন্নয়নের সময় কমাতে এই ভাষা ব্যবহার করা হচ্ছে।

ডিপসিকের মতে, নতুন প্রজন্মের নিজস্ব এআই চিপ ও সফটওয়্যার ব্যবস্থা গড়ে তুলতে এমন একটি প্রোগ্রামিং ভাষা প্রয়োজন, যা ব্যবহার করা সহজ হলেও চিপের সর্বোচ্চ ক্ষমতা কাজে লাগাতে পারে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, টাইলল্যাং সেই লক্ষ্যেই তৈরি এবং এটি এনভিডিয়ার কুডা -এর তুলনায় সহজ প্রোগ্রামিং সুবিধা দেয়।

হুয়াওয়ে সম্প্রতি তাদের নতুন প্রজন্মের এআই প্রসেসর ও ‘সুপারনোড’ কম্পিউটিং ব্যবস্থা উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী বছর এসব ব্যবস্থা এআই মডেল প্রশিক্ষণে ব্যাপকভাবে ব্যবহারের লক্ষ্য রয়েছে।

এনভিডিয়ার তৈরি চিপ ও কুডা সফটওয়্যার দীর্ঘদিন ধরে এআই মডেল প্রশিক্ষণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিধিনিষেধের কারণে চীনা প্রতিষ্ঠানগুলো উন্নত এনভিডিয়া চিপের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার মুখে রয়েছে। এই পরিস্থিতিতে হুয়াওয়ের অ্যাসেন্ড চিপকে কেন্দ্র করে নিজস্ব এআই প্রযুক্তি-ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা জোরদার করছে চীন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

এনভিডিয়ার ওপর নির্ভরতা কমাতে হুয়াওয়ের সঙ্গে ডিপসিকের চুক্তি

আপডেট সময় ০৩:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬