বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আন্দোলনরত সমর্থকদের জরুরি বার্তা দিলেন ইশরাক

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর দাবিতে নগর ভবনে আজও আন্দোলন করছেন তার সমর্থকরা। এ নিয়ে টানা ছয় দিন বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। এতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নেন।

আন্দোলনকারী সমর্থকদের জন্য এবার জরুরি বার্তা দিয়েছেন ইশরাক হোসেন। আজ মঙ্গলবার সকালে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আন্দোলনে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের অসম্মান করা থেকে বিরত থাকার নির্দেশনা দেন।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন বলেন, আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাদের অসম্মান হয় এ রকম কিছু করা থেকে শতভাগ বিরত থাকি। আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যর মধ্য দিয়ে তাদের সতর্ক করি, তাদের ভুল ধরিয়ে দিই; কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।

তিনি আরও বলেন, অনেক তো দেখে আসছি, আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করব, দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেব, নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেব। এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলনও করব। কিন্তু ভাষা ও ব্যবহারের জাতে শত্রুও সমালোচনা করতে না পারে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com