ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মেয়েকে শেখাচ্ছিলেন ড্রাইভিং, সেই গাড়ির ধাক্কাতেই প্রাণ গেল বাবার Logo এবারের দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি Logo মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থীর একজনের মৃত্যু Logo বিশ্ব হৃদরোগ দিবস আজ: প্রতিরোধে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের Logo হামলা-ভাঙচুর মামলায় জামায়াত এমপির জামাতা মিজানুর কারাগারে Logo নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি Logo অনিয়ম-দুর্নীতির খবর বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান অ্যাটর্নি জেনারেলের Logo আরো দ্রুত ও সাশ্রয়ী, নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক Logo জীবনে সফল হতে যেভাবে নামাজ পড়বেন Logo পলাতক প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে যাবে দুদক

ভারত ম্যাচের আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেল ব্রাজিল

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুটা দারুণ করেও ম্যাচের একপর্যায়ে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয়ের দেখা পেল কার্লো আনচেলত্তির দল। এই জয়ের পর এবার সেলেসাওদের পরবর্তী মিশন ভারতের বিপক্ষে।

ব্রিসবেনে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে ভান্দেরসনের দারুণ ভলিতে এগিয়ে যায় ব্রাজিল। এরপর খেলায় নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। সার্কাতি ও মেটকাফের গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে সেলেসাওরা। তবে বিরতির ঠিক আগে বক্সের ভেতর ড্যানিলো ফাউলের শিকার হলে ভিএআর-এর সাহায্যে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে গোল করে স্কোর ২-২ করেন রাফিনিয়া।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। চমৎকার প্রতি-আক্রমণ থেকে দলের তৃতীয় গোলটি করেন ব্রুনো গিমারায়েস। এরপর ভিনিসিয়ুস জুনিয়র নিজেই বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৪-২ নিশ্চিত করেন এবং জয় নিয়ে মাঠ ছাড়েন।

অস্ট্রেলিয়া সফর সফলভাবে শেষ করার পর আগামী শনিবার, ৩ অক্টোবর মাঠে নামছে ব্রাজিল। কলকাতার ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে তারা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মেয়েকে শেখাচ্ছিলেন ড্রাইভিং, সেই গাড়ির ধাক্কাতেই প্রাণ গেল বাবার

ভারত ম্যাচের আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেল ব্রাজিল

আপডেট সময় ০৭:০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬