ঢাকা ০১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজে মাইনে ধাক্কা খাওয়ার পর দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ Logo কৃষি ও সমাজকল্যাণকে এক ছাতার নিচে আনছে ‘স্বর্ণভূমি’ Logo ডিসেম্বরে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, যা করবেন ব্যবহারকারীরা Logo ‘এত বছর ধরে যা গড়ে তুলেছি, কারও কথায় তা নষ্ট হবে না’ Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে বৈঠকে ইসি Logo ঢাকায় বসছে তিন আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার প্রদর্শনী Logo নিষেধাজ্ঞা, বোমা হামলার হুমকি উপেক্ষা করে মঞ্চে দিলজিৎ Logo ২৭ নভেম্বর ঢাকা মাতাবেন পপতারকা ওটিলিয়া Logo বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার: প্রতিমন্ত্রী Logo ‘ফ্যাসিস্টদের পেছনের দরজা দিয়ে নৈরাজ্য তৈরির চেষ্টাকে জনগণ সফল হতে দেবে না’

এবার প্রাথমিকের সহকারী শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতির ডাক

১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতি কর্মসূচি করছেন। গত ৫ মে থেকে তারা প্রতি কর্মদিবসে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন। এরপর ১৭ মে থেকে দুই ঘণ্টার কর্মবিরতি করেছেন। এবার অর্ধদিবস কর্মবিরতিতে যাচ্ছেন সহকারী শিক্ষকরা।

‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর ডাকে এ কর্মসূচি পালন করছেন সহকারী শিক্ষকরা। মঙ্গলবার (২০ মে) সকালে ঐক্য পরিষদের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।

ঐক্য পরিষদের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, আমরা ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত প্রত্যেক কর্মদিবসে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। ১৭ মে থেকে দুই ঘণ্টা কর্মবিরতি করছি। পূর্বঘোষণা অনুযায়ী—বুধবার থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে।’

শিক্ষকদের সঙ্গে বৈঠকের ডাক অধিদপ্তরের ডিজির

এদিকে, সহকারী শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করতে বৈঠকের আহ্বান করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান। মঙ্গলবার বিকেল ৪টায় অধিদপ্তরের সম্মেলনকক্ষে এ বৈঠক হবে। অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (চলতি দায়িত্বে) মাহফুজা খাতুনের সই করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়।

বৈঠকে অংশ নেবেন বলে জানিয়েছেন ঐক্য পরিষদের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ। তিনি বলেন, ‘বিকেল ৪টায় আমরা ডিজির সঙ্গে বসবো। আমাদের ৬টি সংগঠনের ৩০ জন প্রতিনিধি বৈঠকে অংশ নেবেন। তবে পূর্বঘোষিত কর্মসূচি চলমান থাকবে।’

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নে সম্প্রতি ঢাকায় কয়েক দফা সমাবেশ করেছেন প্রাথমিকের শিক্ষকরা। তবে অন্তর্বর্তী সরকারের গঠিত কনসালটেশন কমিটি সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ ধরে ১২তম গ্রেড বাস্তবায়নের সুপারিশ করেছে। তবে তা সংস্কার করে এবার ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামছেন তারা।

তিন দফা দাবি—

১. সরকারের গঠিত কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।

২. ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে ৪ লাখেরও বেশি শিক্ষক কর্মরত। তাদের মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড ১১তম। আর সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হরমুজে মাইনে ধাক্কা খাওয়ার পর দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

এবার প্রাথমিকের সহকারী শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতির ডাক

আপডেট সময় ১২:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫