ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে? Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো

ছেলের জন্মদিনে বিশেষ কী উপহার দিলেন অপু বিশ্বাস?

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের বয়স এখন ১০ বছর। জন্মদিনে বাবা-মায়ের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হয়েছে সে।

বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গেলেন অপু বিশ্বাস। জন্মদিনের উপহার হিসেবে ছেলেকে নিয়ে এই বিশেষ ভ্রমণের আয়োজন করেছেন ঢালিউডের এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে জয়কে সঙ্গে নিয়ে একটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সামনে হাসিমুখে পোজ দিতে দেখা যায় মা-ছেলেকে।

ছবিতে অপুর পরনে ছিল গোলাপি কাজের সালোয়ার-কামিজ, চোখে রোদচশমা। অন্যদিকে কালো টি-শার্ট ও প্যান্টের সঙ্গে রোদচশমা এবং কালো মাস্ক পরেছিল জয়।

ছবিটির ক্যাপশনে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ’।

এর আগে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) জন্মদিনের প্রথম প্রহরে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছিলেন অপু।

নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খানও।

কালো কোটি ও পাঞ্জাবি পরা জয়ের একটি ছবি প্রকাশ করে অভিনেতা লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

উল্লেখ্য, ২০০৮ সালে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। তবে ক্যারিয়ারের কথা বিবেচনা করে দীর্ঘদিন নিজেদের বিয়ের খবর গোপন রেখেছিলেন তারা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের।

এরপর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে সরাসরি হাজির হয়ে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। তার সেই ঘোষণাকে ঘিরে সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। এরপর তাদের দুজনের সম্পর্কে ছেদ ঘটে এবং তা গড়ায় বিচ্ছেদে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে?

ছেলের জন্মদিনে বিশেষ কী উপহার দিলেন অপু বিশ্বাস?

আপডেট সময় ০১:৫৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬