ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হামলা-ভাঙচুর মামলায় জামায়াত এমপির জামাতা মিজানুর কারাগারে Logo নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি Logo অনিয়ম-দুর্নীতির খবর বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান অ্যাটর্নি জেনারেলের Logo আরো দ্রুত ও সাশ্রয়ী, নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক Logo জীবনে সফল হতে যেভাবে নামাজ পড়বেন Logo পলাতক প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে যাবে দুদক Logo ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কিশোরীর Logo ‘বেস্ট প্রোডাক্ট অব দ্য ইয়ার’ লিলি বডিওয়াশ, জমকালো আয়োজনে উদযাপন Logo বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলছে আইসিসি Logo রোহিঙ্গাসহ প্রায় ৫ হাজার আশ্রয়প্রার্থীকে মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

হারের পর ‘দুই সমস্যা’ চোখে পড়েছে বাংলাদেশ কোচের

মালয়েশিয়ার পর আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের তেঁতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। হারের পর কোচ থমাস ডুলির চোখে পড়েছে দুটি বড় সমস্যা।

দেশের ঘরোয়া ফুটবলে নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচের ঘাটতি এবং গোল করার দুর্বলতাকে বড় সমস্যা হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ। ম্যাচ শেষে ডুলি বলেন, ‘আমাদের বড় সমস্যা হলো, গোল করার মতো তেমন কেউ নেই।’

তবে গোল করার সমস্যা শুধু এই ম্যাচের নয়, এর পেছনে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের কাঠামোগত সীমাবদ্ধতাকেও দায়ী করেছেন ডুলি। তিনি বলেন, ‘বাংলাদেশে আমাদের যে ঘরোয়া প্রতিযোগিতা রয়েছে, তা খুব বেশি বড় নয়। মালয়েশিয়া, সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়ার মতো লিগ আমাদের নেই।’

ডুলি আরও বলেন, ‘লিগ থাকা খুবই গুরুত্বপূর্ণ; কারণ সেখানে প্রতি সপ্তাহে খেলোয়াড়েরা ম্যাচ খেলে ভুল থেকে শেখার সুযোগ পায়। এই ঘাটতিটাই আমাদের রয়েছে।’

সিঙ্গাপুরের বিপক্ষে অবশ্য ডুলি তার দলের লড়াইয়ে সন্তুষ্ট। বাংলাদেশ কোচ বলেন, ‘আমার মনে হয় সবাই বুঝতে পেরেছে যে লড়াই করলে এবং প্রতিপক্ষকে বেশি জায়গা না দিলে আমরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হামলা-ভাঙচুর মামলায় জামায়াত এমপির জামাতা মিজানুর কারাগারে

হারের পর ‘দুই সমস্যা’ চোখে পড়েছে বাংলাদেশ কোচের

আপডেট সময় ১২:০০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬