ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এআই ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি Logo সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান Logo স্ত্রীসহ বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo বাণিজ্য ও জলবায়ু কার্যক্রমে সরকারকে সহযোগিতার অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের Logo সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি Logo বিদেশগামীদের টার্গেট করে জাল নথির রমরমা ব্যবসা, আটক ৪ Logo ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের পর বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo বিশ্বকাপে তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও Logo এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

বেশি বয়সী হিসেবে গোলের রেকর্ড গড়লেন লুকা মদ্রিচ

ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। ৪১ বছর বয়সেও যেন থামার কোনো নাম নেই তার। দলের প্রথম ম্যাচেই সবচেয়ে বেশি বয়সী হিসেবে গোলের রেকর্ডও গড়লেন তিনি। আর এরই মাধ্যমে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করল ক্রোয়েশিয়া।

চেকিয়ার বিপক্ষে ম্যাচের ৪৭ মিনিটে বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের দারুণ শটে গোল করেন মদরিচ। এই গোলের মাধ্যমে ৪১ বছর ১৭ দিন বয়সে ক্রোয়েশিয়ার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার কীর্তি গড়েছেন তিনি।

২০২৪ সালের জুনে প্রথমবার ক্রোয়েশিয়ার জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন মদরিচ। ইউরো ২০২৪-এ ইতালির বিপক্ষে ম্যাচে গোল করার সময় তার বয়স ছিল ৩৮ বছর ২৮৯ দিন। সেদিন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী গোলদাতাও হয়েছিলেন তিনি।

মদরিচের আগে ক্রোয়েশিয়ার জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতা ছিলেন নিকো কোভাচ। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে কাজাখস্তানের বিপক্ষে যখন কোভাচ গোল করেছিলেন, তখন তার বয়স ছিল ৩৬ বছর ১০ মাস ২২ দিন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এআই ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি

বেশি বয়সী হিসেবে গোলের রেকর্ড গড়লেন লুকা মদ্রিচ

আপডেট সময় ১২:০১:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬