ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশ তখনই উন্নত হবে, যখন আমরা নেতারা ভালো হব: ফজলুর রহমান Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪ Logo যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু: রিজভী Logo জঙ্গি নাটক সাজিয়ে ৯ হত্যা: ফের পেছাল অভিযোগ গঠনের শুনানি Logo পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন Logo এআই ‘অ্যাপোক্যালিপস’ নিয়ে বড় উদ্বেগ পোপ লিওর Logo পায়ের ক্ষত থেকে সারা শরীরে সংক্রমণ, আইসিইউতে ভর্তি অভিনেতা Logo ১০ মাস পর আবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট Logo প্রস্তুতি না নেওয়াটা হবে দায়িত্বজ্ঞানহীনতা—মার্কিন আগ্রাসনের ‘ঝুঁকি’ সম্পর্কে মার্ক কার্নি Logo আন্দোলনের মধ্যেই যোগদান করলেন চুয়েটের নতুন উপাচার্য

পায়ের ক্ষত থেকে সারা শরীরে সংক্রমণ, আইসিইউতে ভর্তি অভিনেতা

ভারতের টেলিভিশনের পর্দায় বেশ জনপ্রিয় অভিনেতা ঈশ্বর ঠাকুর। পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের হাসিয়েছেন অনেক বার। তবে এবার জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ে এই অভিনেতা। কিডনিতে গুরুতর সংক্রমণ নিয়ে মহারাষ্ট্রের থানেতে হাসপাতালে ভর্তি আছেন ‘এফআইআর’ ও ‘ভাভিজি ঘর পার হ্যায়!’-খ্যাত এই অভিনেতা। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিগত কয়েক দিনে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়েছে এবং তিনি এখন সাড়া দিচ্ছেন না বলে দাবি করেছেন অভিনেতার পরিবার।

জানা যায়, ঈশ্বরের চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারের সব সঞ্চয় শেষ হয়ে গেছে। তাই জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তার বোন জয়শ্রী।

গতকাল ঈশ্বরের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় জয়শ্রী জানান, তার ভাইয়ের কিডনিতে গুরুতর সংক্রমণ হয়েছে। পায়ের একটি ক্ষত থেকে শুরু হওয়া সংক্রমণ ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করেন চিকিৎসকেরা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালের চিকিৎসা, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন খরচ সামলাতে গিয়ে ইতোমধ্যে তাদের সব সঞ্চয় শেষ হয়েছে। সামনে চিকিৎসার ব্যয় কীভাবে বহন করবেন, তা নিয়েই উদ্বেগে পরিবার। তাই সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন জয়শ্রী।

এক সাক্ষাৎকারে জয়শ্রী জানান, ২০২০ সালে ঈশ্বরের পায়ে ক্ষতটি তৈরি হয়েছিল, করোনার লকডাউনের প্রায় তিন মাস আগে। তিনি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় ক্ষতটি সহজে শুকায়নি। পরবর্তী সময়ে সেই ক্ষত থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ে।

এসময় দুই থেকে তিন দিন আগে ঈশ্বরের অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকেই তিনি আর সাড়া দিচ্ছেন না বলে জানান তিনি।

উল্লেখ্য, ‘এফআইআর’, ‘ভাভিজি ঘর পার হ্যায়!’, ‘মে আই কাম ইন ম্যাডাম?’ ও ‘জিজাজি ছাত পার হ্যায়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন ঈশ্বর। ‘এফআইআর’-এ গোলু এবং ‘ভাভিজি ঘর পার হ্যায়!’-এ অনুরাগ চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দেশ তখনই উন্নত হবে, যখন আমরা নেতারা ভালো হব: ফজলুর রহমান

পায়ের ক্ষত থেকে সারা শরীরে সংক্রমণ, আইসিইউতে ভর্তি অভিনেতা

আপডেট সময় ০৬:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬