ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪ Logo যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু: রিজভী Logo জঙ্গি নাটক সাজিয়ে ৯ হত্যা: ফের পেছাল অভিযোগ গঠনের শুনানি Logo পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন Logo এআই ‘অ্যাপোক্যালিপস’ নিয়ে বড় উদ্বেগ পোপ লিওর Logo পায়ের ক্ষত থেকে সারা শরীরে সংক্রমণ, আইসিইউতে ভর্তি অভিনেতা Logo ১০ মাস পর আবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট Logo প্রস্তুতি না নেওয়াটা হবে দায়িত্বজ্ঞানহীনতা—মার্কিন আগ্রাসনের ‘ঝুঁকি’ সম্পর্কে মার্ক কার্নি Logo আন্দোলনের মধ্যেই যোগদান করলেন চুয়েটের নতুন উপাচার্য Logo সাভারে বাসে আগুন : মালিক-সাংবাদিকসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

১০ মাস পর আবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট

নিরাপত্তাজনিত কারণে আগেও স্থগিত হয়েছিল পাকিস্তানি ব্যান্ড কাভিশের ঢাকার কনসার্ট। প্রায় ১০ মাস পর আগামী ২৬ সেপ্টেম্বর সেই আয়োজন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে আবারও তা স্থগিত করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনার কারণে নির্ধারিত সময়ে কনসার্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।

কাভিশ লাইভ ইন ঢাকা শিরোনামের এ কনসার্টে কাভিশের সঙ্গে একই মঞ্চে বাংলাদেশের ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলের পারফর্ম করার কথা ছিল। দীর্ঘ অপেক্ষার পর আয়োজনটি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। তবে অনুষ্ঠান শুরুর কয়েক দিন আগে স্থগিতের ঘোষণা আসে।

এক বিবৃতিতে আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস জানায়, প্রয়োজনীয় প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠান আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ২৬ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারিত ‘কাভিশ লাইভ ইন ঢাকা’ অনুষ্ঠিত হবে না। পরিস্থিতি আয়োজকদের নিয়ন্ত্রণের বাইরে উল্লেখ করে দর্শকদের অসুবিধা ও হতাশার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন সাপেক্ষে যত দ্রুত সম্ভব কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে।

আগে যারা কনসার্টের টিকিট কিনেছেন, তাদের টিকিট নতুন তারিখের অনুষ্ঠানেও কার্যকর থাকবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

২৬ সেপ্টেম্বরের আয়োজন স্থগিত হলেও কাভিশকে ঢাকার মঞ্চে আনার পরিকল্পনা বাতিল হয়নি। নতুন তারিখ ঘোষণার অপেক্ষায় থাকতে হবে দর্শকদের।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪

১০ মাস পর আবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট

আপডেট সময় ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬