ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানকে নিয়ে বিস্ফোরক সুনীল পাল, বললেন ‘লজ্জা পাওয়া উচিত’

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের নিয়ে ট্রল ও কটাক্ষের বিষয়ে সালমান খানের সাম্প্রতিক মন্তব্যের পর তাকে তীব্র আক্রমণ করেছেন কৌতুকশিল্পী সুনীল পাল। এক অনুষ্ঠানে সালমানকে উদ্দেশ করে তিনি বলেন, অভিনেতাদের উচিত দর্শকদের অবদান মনে রাখা।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য দেয়।

সুনীল পালের বক্তব্য, ‘আমরাই সালমান খানকে তৈরি করেছি, সালমান খান আমাদের তৈরি করেননি।’ তার দাবি, ভারতের মানুষ বছরের পর বছর সালমানের সিনেমা দেখেছেন বলেই তিনি আজকের তারকা হয়েছেন।

এ সময় সুনীল ‘হনুমান অংশ’ সিনেমার উদাহরণ টেনে বলেন, মাত্র ২ কোটি রুপির বাজেটে তৈরি সিনেমাটি ৫০০ কোটি রুপি আয় করেছে।

বিপরীতে ৫০০ কোটি রুপি বাজেটের সিনেমাও ৫০ কোটি রুপি আয় করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। বড় তারকাদের আধিপত্যের কারণে ছোট নির্মাতা ও শিল্পীদের জন্য কাজ করা কঠিন হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন সুনীল।

সালমানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ নিয়েও মন্তব্য করেন তিনি। শোটিকে ‘গাটার শো’ উল্লেখ করে সুনীল বলেন, সেখানে এমন কিছু মানুষকে তারকা হিসেবে তুলে ধরা হয়, যাঁদের তিনি দেশের জন্য ‘বড় ক্ষতি’ বলে মনে করেন।

সম্প্রতি ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’-এ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের চেহারা ও ব্যক্তিগত বিষয় নিয়ে ট্রলের সমালোচনা করেছিলেন সালমান। ক্যাটরিনা কাইফের প্রসবের পর ওজন বেড়ে যাওয়া নিয়েও কটাক্ষের প্রতিবাদ করেন তিনি। সালমান বলেন, সন্তান জন্মের পর ওজন বাড়া স্বাভাবিক এবং ক্যাটরিনা চাইলে অভিনয়ে ফেরার পর আবার নিজের ফিটনেসে ফিরতে পারবেন।

উল্লেখ্য নিজের চেহারা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের প্রসঙ্গ তোলেন সালমান। তাকে ‘বুড়ো’ বলা এবং টাক নিয়ে বিদ্রূপ করার কথাও উল্লেখ করেন তিনি।

পরে অনুষ্ঠানে শরীর নিয়ে ট্রলের জবাব দিতে নিজের শার্ট খুলেও প্রতিক্রিয়া জানান অভিনেতা।

সালমানের এই অবস্থানকে সমর্থন করেছেন বরুণ ধাওয়ান, নেহা ধুপিয়া ও রোহিত শেঠিসহ কয়েকজন তারকা। তবে সুনীল পাল এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়ে সালমানের সমালোচনা করলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৫:৪৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬