ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া Logo ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু Logo আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন Logo ৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক Logo ধর্ষণ মামলায় আদালতে আবেদন খারিজ, বিচারের মুখোমুখি হাকিমি Logo স্বার্থের সংঘাতকে থোড়াই কেয়ার ট্রাম্প পরিবারের Logo শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল Logo বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি Logo সমুদ্রবন্দরে ৪ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি Logo চুয়েটে তৃতীয় দিনের শাটডাউন, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

সমুদ্রবন্দরে ৪ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি

দেশের বিভিন্ন স্থানে আগামী দুদিন বজ্রসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ বজলুর রশীদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে উঠে আসায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকতে পারে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বজলুর রশীদ বলেন, দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।

তিনি জানান, চলমান বৃষ্টি শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। পরবর্তী প্রায় এক সপ্তাহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং এ সময় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ষা বিদায়ের আগে অক্টোবরের প্রথম ভাগে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া

সমুদ্রবন্দরে ৪ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি

আপডেট সময় ০২:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬