সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান দুর্নীতির কাঠামো ফেরাতে পূর্ণ শক্তিতে মাঠে সুবিধাভোগীরা: নাহিদ ইসলাম নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং ১৬ বছর মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে: তারেক রহমান মাঠপর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পক্ষপাতদুষ্ট: অভিযোগ জামায়াতের যারা কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন তাদের অবস্থানও দিল্লিতে হবে টানা গেল না লাগাম, সরকারের শেষ সময়ে আরও বাড়ল মূল্যস্ফীতি ১২ তারিখ মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান জাপানে বিশাল ব্যবধানে বিজয়ী হতে যাচ্ছে তাকাইচির দল

অবশেষে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরাইল

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের চাপ ও তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিয়েছেন ইসরাইলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৮ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার কার্যালয়। খবর টাইমস অব ইসরাইলের। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে,‘আইডিএফের সুপারিশের ভিত্তিতে হামাসকে নির্মূল করার জন্য এবং তীব্র যুদ্ধ সম্প্রসারণে সফলতার জন্য কার্যকরী প্রয়োজনের কারণে এটি করা হচ্ছে’।

নেতানিয়াহু বলেন,‘ ইসরাইল গাজা উপত্যকায় ক্ষুধা সংকটের বিকাশ রোধ করতে জনগণের মৌলিক চাহিদা মেটাতে খাদ্য প্রবেশের অনুমতি দেবে’, কারণ এই ধরনের সংকট ‘হামাসকে পরাজিত করার অব্যাহত অভিযানকে বিপন্ন করবে’।

তবে ইসরাইলি হামাসকে মানবিক সহায়তা বিতরণের নিয়ন্ত্রণ নিতে দেবে না। এ জন্য পদক্ষেপ নেবে, যাতে ত্রাণ হামাস যোদ্ধাদের কাছে না পৌঁছায়। 

গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের ওপর অবরোধ তুলে নেওয়ার এবং মানবিক সংকটের তীব্রতা রোধ করার জন্য ইসরাইলের ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানায়, নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভাকে জানিয়েছেন , মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের কারণে অবিলম্বে সরবরাহ পুনরায় শুরু করা প্রয়োজন। তিনি এই বিষয়ে আনুষ্ঠানিক ভোটাভুটি করেননি, যেমনটি সাধারণত প্রত্যাশিত ছিল। এবং এর পরিবর্তে মন্ত্রিসভাকে জানিয়েছেন যে, এটিই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত,মার্চের ২ তারিখ থেকে গাজায় সকল ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরাইল। ফলে খাবারের অভাবে ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে শিশুসহ প্রায় ৫৭ জনের।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com