ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আসছে আরিয়ানের ‘ব্যাডস অব বলিউড ২’, শুটিং শুরু কবে?

গেল বছর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘দ্য ব্যাডস অব বলিউড’। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ হিসেবে মুক্তির পরই দর্শক ও বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়।

এবার সেই সাফল্যের পর্দা গড়িয়ে দ্বিতীয় মৌসুমে পা রাখতে চলেছে সিরিজটি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের মার্চে শুরু হতে পারে ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজনের শুটিং। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

প্রথম সিজনের প্রায় সব গুরুত্বপূর্ণ চরিত্রই নতুন মৌসুমে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আসমান সিং চরিত্রে লক্ষ্য এবং কারিশ্মা তালওয়ারের ভূমিকায় সাহার বাম্বাকে আবারও দেখা যেতে পারে। এ ছাড়া ববি দেওলের অজয় তালওয়ার, রাঘব জুয়েলের পারভেজ ও অনন্যা সিংয়ের সানিয়াও ফিরছেন বলে জানা গেছে।

মোনা সিং, মনোজ পাহওয়া, মনীশ চৌধুরী ও রজত বেদীসহ প্রথম সিজনের অন্যান্য অভিনেতাদেরও দ্বিতীয় মৌসুমে থাকার সম্ভাবনা রয়েছে। তবে নতুন কোনো অভিনয়শিল্পী যুক্ত হচ্ছেন কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

‘দ্য ব্যাডস অব বলিউড’ ছিল আরিয়ানের পরিচালনা ও চিত্রনাট্য লেখার প্রথম কাজ। সিরিজটির ভাবনা ও পরিচালনার পাশাপাশি বিলাল সিদ্দীকী ও মানব চৌহানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছিলেন তিনি। শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে সিরিজটি প্রযোজনা করেন গৌরী খান।

২০২৫ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়া প্রথম সিজনের শেষটাও ছিল বলিউডি ধাঁচের নানা টুইস্টে ভরপুর। ফলে দ্বিতীয় সিজনের গল্প কোন দিকে মোড় নেবে, তা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

গত আগস্টে চিত্রনাট্যকার বিলাল সিদ্দীকী জানিয়েছিলেন, দ্বিতীয় সিজন নিয়ে আলোচনা চলছে। তবে নতুন মৌসুমের গল্প বা শুটিং নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নেটফ্লিক্স।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে : ববি হাজ্জাজ

আসছে আরিয়ানের ‘ব্যাডস অব বলিউড ২’, শুটিং শুরু কবে?

আপডেট সময় ০৬:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬