ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘এখনো অনেক কিছু শেখা বাকি’, জাতীয় পুরস্কার পেয়ে ইয়ামি

‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার গ্রহণ করেন তিনি।

ক্যারিয়ারের এমন বিশেষ মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি ইয়ামি। পুরস্কার গ্রহণের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিনয়ের সুরেই জানান, এই অর্জনের তাৎপর্য এখনো পুরোপুরি উপলব্ধি করার চেষ্টা করছেন তিনি। একই সঙ্গে একজন শিল্পী হিসেবে তার এখনো অনেক কিছু শেখা ও করার বাকি রয়েছে বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর সাংবাদিকদের ইয়ামি বলেন, এই মুহূর্তের গভীরতা ও আনন্দ এখনো অনুভব করছেন তিনি।

তার মতে, একজন শিল্পীর জন্য এমন স্বীকৃতি পাওয়া অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। বিশেষ করে যারা সারা জীবন অভিনয় ও শিল্পচর্চার সঙ্গে যুক্ত থাকেন, তাদের কাছে এই পুরস্কারের গুরুত্ব আরো বেশি।

ইয়ামি বলেন, বিনোদনজগতে এক বুক স্বপ্ন নিয়ে আসা হাজারো মানুষের পক্ষ থেকেও তিনি এই অনুভূতির কথা বলছেন। কারণ, জীবনে ভবিষ্যৎ কার জন্য কী অপেক্ষা করছে, তা কেউই আগে থেকে জানেন না।

নিজের দীর্ঘ ক্যারিয়ার ও অর্জনের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, মানুষের উচিত নিরলসভাবে পরিশ্রম করে যাওয়া এবং মন দিয়ে ভালো কাজ করে যাওয়া। কারণ, একদিন না একদিন সেই পরিশ্রমের ফল পাওয়া যায়।

নিজের বর্তমান অবস্থান নিয়েও বিনয়ী ইয়ামি। তিনি জানান, তিনি ঠিক কোথায় এসে পৌঁছেছেন, সেটি এখনো বুঝে উঠতে পারছেন না। তবে দীর্ঘ এই যাত্রায় তার এখনো অনেক কিছু শেখার এবং অনেক কাজ করার বাকি রয়েছে।

রাষ্ট্রপতির হাত থেকে ঐতিহাসিক একটি মঞ্চে দাঁড়িয়ে জাতীয় সম্মাননা গ্রহণের অভিজ্ঞতাকে জীবনের অন্যতম গর্বের মুহূর্ত হিসেবেও উল্লেখ করেন ইয়ামি।

রাজনৈতিক প্রেক্ষাপট ও টানটান উত্তেজনার গল্প নিয়ে নির্মিত ‘আর্টিকেল ৩৭০’ পরিচালনা করেছেন আদিত্য সুহাস জামভালে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন আদিত্য ধর, মোনাল ঠাকুর ও অর্জুন ধাওয়ানের সঙ্গে যৌথভাবে পরিচালক নিজেই।

সিনেমাটিতে ইয়ামি গৌতমের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ামণি। এ ছাড়া রয়েছেন স্কন্দ ঠাকুর, অশ্বিনী কাউল, বৈভব তত্ত্ববাদী, অরুণ গোভিল ও কিরণ কর্মরকার।

২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে সিনেমাটি। ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পায় ছবিটি। প্রায় ২০ কোটি রুপি বাজেটে নির্মিত অ্যাকশন-ড্রামাধর্মী সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলে। বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি রুপি আয় করে বাণিজ্যিক সাফল্য পায় এটি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চেও ছবিটির সাফল্যের ধারা অব্যাহত থাকে। ইয়ামি গৌতমের সেরা অভিনেত্রীর সম্মাননার পাশাপাশি ‘আর্টিকেল ৩৭০’ পেয়েছে সেরা ফিচার ফিল্মের পুরস্কার। এ ছাড়া শাশ্বত সচদেব পেয়েছেন সেরা সংগীত পরিচালনার সম্মাননা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০১:৪৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬