ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo জাতিসংঘের আস্থা পুনরুদ্ধার ও নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান খলিলুর রহমানের Logo শচীনকে ছাড়িয়ে রুটের নতুন ইতিহাস Logo স্ত্রী পাশে থাকা সত্ত্বেও ম্যানেজারের ওড়নায় মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ভাইরাল Logo শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক Logo বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী আসনের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের Logo জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের সময় ওয়াকআউট করল ইরান Logo জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

শচীনকে ছাড়িয়ে রুটের নতুন ইতিহাস

ব্যাট হাতে জো রুট ক্রিজে নামা মানেই যেন ক্রিকেট পরিসংখ্যানের পাতায় নতুন কোনো শিহরণ। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচটি ইংল্যান্ডের জন্য কেবল একটি আন্তর্জাতিক সূচি ছিল না, বরং তা হয়ে রইল জো রুটের ইতিহাস রচনার এক অনন্য মঞ্চ। স্বপ্নের মাইলফলক ছোঁয়া থেকে ঠিক তিন রান দূরে দাঁড়িয়ে ব্যাট করছিলেন তিনি; এরপর চোখের পলকে কবজির জাদুকরী এক ‘রিস্ট ফ্লিক’ বাউন্ডারিতে বলকে পাঠালেন সীমানার ওপারে। সেই এক চারে ভর করেই রেকর্ড বইয়ের পাতা নতুন করে লেখার বার্তা দিলেন ইংল্যান্ডের এই আধুনিক ক্রিকেট আইকন।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ২৩ হাজার রানের এভারেস্ট চূড়ায় পৌঁছাতে রুট সময় নিয়েছেন ৫২১টি ইনিংস। এর মাধ্যমেই তিনি টপকে গিয়েছেন ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারকে, যিনি ৫২২টি ইনিংসে স্পর্শ করেছিলেন এই রেকর্ড। ফলে দ্রুততম ২৩ হাজার রানের তালিকায় রুট এখন বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় ব্যাটার। ইতিহাস গড়ার এই দৌড়ে রুটের ওপরে অবস্থান করছেন কেবল ভারতীয় তারকা বিরাট কোহলি; যিনি রেকর্ডটি গড়েছিলেন মাত্র ৪৯০টি ইনিংসে।

বিশ্ব ক্রিকেটের অষ্টম এবং ইংল্যান্ডের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে রাজকীয় ২৩ হাজার রানের ক্লাবে পা রাখলেন ৩৫ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। এর আগে এই বিরল কীর্তি গড়েছেন কেবল শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, রিকি পন্টিং এবং জাক ক্যালিস। টেস্ট ক্রিকেটে রুটের দাপট সর্বজনবিদিত হলেও একদিনের ক্রিকেটে তাঁর পরিসংখ্যান একেবারেই আলাদা মাত্রার। ৫০ ওভারের ফরম্যাটে তাঁর গড়ে রাখা ৫১-র বেশি গড় ও ২০টি শতকের রেকর্ড প্রমাণ করে, ওয়ানডেতেও তিনি কতটা ধারালো। আন্তর্জাতিক ওয়ানডেতে ৭,৮২৬ রান নিয়ে ইংলিশদের মধ্যে তিনিই সর্বোচ্চ সংগ্রাহক, এমনকি তাঁর ওয়ানডে গড় টেস্ট ক্রিকেটের গড়কেও ছাড়িয়ে গেছে।

সবার চোখ এখন টেস্টে শচীনের সর্বকালের সর্বোচ্চ রান এবং ম্যাচের রেকর্ড রুট ভাঙতে পারবেন কি না সেদিকে। সম্প্রতি লাল বলের ক্রিকেটে শচীনের সবচেয়ে বেশি ফিফটির রেকর্ড ইতোমধ্যে নিজের দখলে নিয়েছেন রুট। বর্তমানে টেস্টে ১৪,২৭৮ রান তুলে নেওয়া ইংলিশ এই ব্যাটার শচীনের (১৫,৯২১) চেয়ে পিছিয়ে আছেন ১,৬৪৩ রানে। আগামী ডিসেম্বরে জীবনের ৩৬টি বসন্ত পার করতে যাওয়া রুটের ব্যাটে কিন্তু ক্লান্তির কোনো ছাপ নেই। শচীনের খেলা সর্বাধিক ২০০টি টেস্ট ম্যাচের ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করতেও তাঁর প্রয়োজন আর মাত্র ৩১টি ম্যাচ।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

শচীনকে ছাড়িয়ে রুটের নতুন ইতিহাস

আপডেট সময় ১১:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬