ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মালয়েশিয়ায় পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার Logo ইসরায়েলে বোমা বিস্ফোরণে নারী নিহত, আহত দুই সন্তান Logo বৈরী আবহাওয়ায় বেড়েছে সবজি ও মাছের দাম Logo রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর Logo সাতসকালে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর Logo নড়াইলে সাবেক এমপির বাসভবনসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ Logo গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব Logo সামর্থ্য অনুযায়ী কেনা যাচ্ছে মাংস, জমে উঠেছে ফারুকের হান্ডি বাড়ি Logo ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বাড়তে পারে তিস্তা, কুশিয়ারা ও সুরমা নদীর পানি

বৃষ্টিপাত বেড়ে আগামী কয়েক দিনের মধ্যে বন্যাপ্রবণ তিস্তা, কুশিয়ারা ও সুরমা নদীর পানি বাড়তে পারে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে।

পাউবো জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানির সমতল হ্রাস পেয়েছে। অপরদিকে, যমুনা নদীর পানির সমতল স্থিতিশীল আছে। ব্রহ্মপুত্র নদের পানির সমতল আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে, যমুনা নদীর পানির সমতল আগামী এক দিন হ্রাস পেতে পারে এবং পরবর্তী চার দিন স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা নদীর পানির সমতল হ্রাস পেয়েছে। অপরদিকে, পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীল আছে, যা আগামী পাঁচ দিন হ্রাস পেতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানির সমতল হ্রাস পেয়েছে, যা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে এবং তৃতীয় দিন বাড়তে পারে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল হ্রাস পেয়েছে। তিস্তা নদীর পানির সমতল আগামী এক দিন হ্রাস পেতে পারে এবং পরবর্তী দুদিন বাড়তে পারে। অপরদিকে, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার

বাড়তে পারে তিস্তা, কুশিয়ারা ও সুরমা নদীর পানি

আপডেট সময় ০৮:০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬