ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ায় এই সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

আজ সোমবার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের লঘুচাপটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

অধিদপ্তরের তথ্য মতে, এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে তীব্র থেকে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, গভীর সমুদ্র, সমুদ্রবন্দরসমূহ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সংস্থাটি আরো জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আপডেট সময় ০৭:০৮:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬