ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
রেলপথ অবরোধ

রাবি শিক্ষার্থীকে মারধর, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

রাজশাহী রেলওয়ে স্টেশনে চাচাকে নিতে গিয়ে রেলওয়ে কর্মচারীদের হাতে মারধরের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে স্টেশনের গেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত আইয়ুবকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে দায়িত্বে থাকা আনসার সদস্যদের কথা কাটাকাটি হয়। এ সময় তাদের পক্ষে কথা বলতে গেলে আইয়ুব আলীকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শী রায়হান আলী বলেন, স্টেশন থেকে ফেরার পথে গেটের কাছে দেখতে পাই, সেখানে গোলমাল হচ্ছে। বিষয়টি কী হয়েছে তা দেখার জন্য দৌড়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি, দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে আরও তিনজন লোক ছিলেন এবং তারা তিন ভাইকে মারধর করছিলেন।

আইয়ুবের সহপাঠী রেদোয়ান ইসলাম জানান, স্টেশনে চাচা-চাচিকে নিতে গিয়েছিলেন আইয়ুব। সেখানে টিটির সঙ্গে কথা কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়।

ঘটনার প্রতিবাদে রাকসুর জিএস সালাউদ্দীন আম্মার রেল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, আমার শিক্ষার্থীদের গায়ে হাত দিবা? ক্যাম্পাসের উপর দিয়ে ট্রেন চললে ভালোভাবে চলতে হবে। ১ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করলে প্রত্যেক ট্রেন থেকে ২ জন করে ট্রেন স্টাফ তুলবো আমি। আমার ব্যাপারে যা ব্যবস্থা নেওয়ার নিবেন।

এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ১১:৫৮:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬