ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ Logo রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ Logo সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার Logo হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের জামিননামা দাখিল করলেন এমপি গাজী নজরুল Logo স্কুলের কথা বলে নদীতে নামে ৪ বন্ধু, ৩ জনের করুণ পরিণতি Logo কারখানায় ঢুকে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট Logo বিকট শব্দে বিস্ফোরণের পর আশুলিয়ায় কারখানায় আগুন Logo প্রথমবার মামলা তদন্তের দায়িত্ব পেল এসআরবি Logo সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ Logo পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে তুমুল গোলাগুলি, ১৬ পুলিশসহ নিহত ৩১

কারখানায় ঢুকে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট

ঢাকার ধামরাইয়ে ইজিবাইকের ব্যাটারি উৎপাদনকারী কারখানায় ঢুকে এক চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে ৭০ লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে।

শনিবার গভীর রাতে সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকার ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লি.’ নামের কারখানায় এ ঘটনা ঘটে।

আজ রবিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুইর নিজের রুমে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে তিনজনের একটি চোরচক্র কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর তারা ওই কর্মকর্তার ঘরের দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরে চোরেরা তার হাত-পা রশি দিয়ে বেঁধে গলায় ছুড়ি ধরে তার কাছ থেকে চাবি নিয়ে লকারে রাখা ৭০ লাখ টাকা নিয়ে যায়।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

কারখানায় ঢুকে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট

আপডেট সময় ০৭:৫৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬